ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১০৮ ওহাবী আন্দোলন অতঃপর নির্বিঘ্নে পেশোয়ার প্রবেশ করতে সৈয়দ সাহেবের আর কোনও অসুবিধা ' হলো না। সকলেই তাকে সাদরে গ্রহণ করলো । তিনিও একটা বিশাল অঞ্চলে শরীয়তী শাসন প্রবর্তন করবার পূর্ণ সুযোগ পেলেন। আম্ব থেকে মর্দান পর্যন্ত তার অধিকার স্বীকৃত হলো। কিন্তু বিশ্বাসঘাতকতার চরম মার তখনও হয়নি। সব রকম চালাকি ও চতুরতা খাটিয়ে সুলতান মুহম্মদ সৈয়দ সাহেবের ক্ষমা ভিক্ষা,করলেন। সৈয়দ সাহেবও তার কথায় ভুললেন এবং শরীয়তের বিধান অনুযায়ী শাসন চালাবার শপথ গ্রহণ করায় তাকে ক্ষমাও করলেন । মওলানা শাহ মযহার আলী কাজী নিযুক্ত হলেন । এ থেকে প্রমাণ হয় সৈয়দ সাহেবের কোনো ব্যক্তিগত উচ্চাশা ছিল না. শুধু আল্লাহর বাণী প্রচার করা এবং শরীয়তী শাসন প্রবর্তন করাই তার প্রধান উদ্দেশ্য ছিল। শুধু রাজনৈতিক গরজেই তিনি একজন স্থানীয় শাসক নিযুক্ত করেছিলেন, অন্যথায় সামাজিক হিংসারই প্রশ্রয় দেওয়া হতো । যা হোক, এই বিস্তীর্ণ অঞ্চলে আল্লাহ্‌র দেওয়া অধিকারের সদ্ব্যবহার করতে বিশেষ চেষ্টিত হলেন । পেশোয়ারের নিযুক্ত কাজী সাহেব ও আরও বহু কর্মী সারাদেশে প্রচারুকের আগ্রহ নিয়ে রাতদিন কাজ চালাতে লাগলেন । কিন্তু আফসোস এই যে, স্থানীয় লোকের জড়তা ও বহুদিনের কুসংস্কার তাদের উচ্চমান কর্মব্যস্ততার বিরুদ্ধে দাড়ালো; তাদের নৈতিক উচ্ছঙ্খলতা, কু-আচার ও বর্বর প্রকৃতির প্রতি স্থানীয় দেশাচার ও কুসংস্কারাচ্ছন্ন ধর্মীয় বিশ্বাসের সমর্থনও ছিল । অতএব, সংস্কারকের দল যখন এ গুলোকে নির্মূল করতে চেষ্টিত হলো, স্থানীয় লোকেরা করলো অসহযোগ, এবং অজ্ঞতা ও সুকংস্কারঞ্জাত ক্ষমতালোভী মোল্লার দল করলো তীব্র বিরোধিতা । তার দরুন একটা ক্রুদ্ধ আক্রোশ সৈয়দ সাহেবের প্রতি ফেটে পড়লো বিশ্বাসঘাতক সুলতান মুহম্মাদও তার পূর্ণ সুযোগ গ্রহণ করলো-_এক রাত্রিতে সৈয়দ সাহেবের নিঃস্বার্থ কর্মীদল চক্রান্তমূলে নিহত হলেন! এই বিষম বিপদে সৈয়দ সাহেব চরম আঘাত পেলেন। মাত্র এক আঘাতেই তিনি কতকগুলো মহৎ সহকর্মী হারালেন এবং একটি বিস্তৃত এলাকা থেকেও বঞ্চিত হলেন। আর তার ফলে একটা আদর্শ সমাজ গঠনের আশাও বিলীন হয়ে গেল। এভাবে মোহভঙ্গ হওয়ার দরুন বীতশ্রদ্ধ হয়ে তিনি স্থির করলেন যে, এই নিষ্ষলা নিমকহারামের দেশ ত্যাগ 'করে কাণীরেই কর্মকেন্দ্র স্থাপন করা উচিত। নওয়াব উধির-উদ্দৌলাকে বালাকোট থেকে ১২৪৬ হিজরীতে ১৩ই জিলকদ তারিখের (১৮৩১ স্বীঃ) লেখা শেষ পেশোয়ারের লোকেরা এমনই হতভাগ্য যে, তারা জেহাদে আমাদের মুজাহিদবাহিনীর সঙ্গে যোগ দিলো না, উপরস্ত্ু তারা প্রলোভনে পড়ে গেলো এবং সারা দেশময় নানা কাজে আমাদের যেসব মহৎ লোক ব্যস্ত ছিলেন, তাদের নেককেই হত্যা করে ফেললো । আমাদের আসল সৈন্যবাহিনী অবশ্য অক্ষত

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।