ওহাবী আন্দোলন ১০৭ এই সময়ের মধ্যে শিখদের সঙ্গে যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকতো । তাতে বাংলা, বিহার 88562558575 করতো-_শি ৩ এ্াসঘাতক পাঠান গোত্রগুলি সমানভাবে তাদের হাতে মার খেতো । রি এরপর প্রকাশ্যভাবেই শিখদের সঙ্গে যোগ দিলো, কারণ শিখদের টাকাকড়ির লোভ তারা দমন করতে পারলো মা। তারা বারে বারে মুজাহিদদের বিরুদ্ধে হামলা চালাতো, কিন্তু প্রত্যেকবারই তারা প্রতিহত হতো । খুবী বা প্রকাশ্যে স্থানীয় লোকদের মুজাহিদদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে লাগলেন । সৈয়দু সাহেব প্রথমে স্থির করলেন যে, খুবী খাকে শায়েস্তা করতে হবে । তিনি শাহ্ ইসমাইল র“ত্রর অন্ধকারে অন্তরালে দুর্গদ্বারে উপস্থিত হলেন এবং প্রভাতে দ্বার খোলা হলেই নাটকীয়ভাবে প্রবেশ করে তিনি কিল্লাহ্টা দখল করে ফেললেন । খুবী খাঁ নিহত হলেন: শাহ ইসমাইল দৃঢ়হাতে সব গোলযোগ দমন করলেন। খুবী খার ভাই ইয়ার মুহম্মদের সঙ্গে মিলিত হয়ে এক বিরাট বাহিনী নিয়ে ছন্দ কিল্লাহ্ পুনর্দখল করতে অগ্রসর হলেন। পঞ্জতরের শাসক আশরাফ খার দুই পুত্র ইসলাম খা ও ফতেহ খার অনুরোধক্রমে সৈয়দ সাহেব নিজে হুন্দের দুই-তিন মাইল দূরবর্তী জায়গায় ছাউনি ফেললেন । বিপক্ষদলের তিনশত অশ্বারোহী সৈন্য কিন্নাহ্টা আক্রমণ করলো কিন্তু বিফল মনোরথ হলো । তখন দুইপক্ষ হারয়ানার প্রান্তরে সৈন্য বিন্যাস করলো । শাহ্ ইসমাইলও কিল্লাহ্র ভার মওলানা মযহার আলীর হাতে দিয়ে সৈয়দ সাহেবের সঙ্গে মিলিত হলেন। একটা আপোশের কথাবার্তা চললো, কিন্তু কোনও মীমাংসা হলো না। তখন মুজাহিদরা ক্ষিপ্রগতিতে রাত্রিকালে হামলা চালায় ও দুশমনদের কামান দখল করে ফেলে। তার দরুন শক্রুপক্ষ সহজেই পরাজিত হলো। এই সময় বই মালামাল মুজাহিদর্দের হাতে পড়ে, কিন্তু স্থানীয় বাশিন্দারাই অধিকাংশ লুট করে নিয়ে পালায় । ইয়ার মুহম্মদ খা নিহত হলেন। আমীর খার ভাগ্যও অনুরূপ হলো । তখন শিখরা ও পেশোয়ারের সুলতান মুহম্মদ সৈয়দ সাহেবের বাকি প্রতিদবন্্ী রয়ে গেলো । ' অতঃপর সৈয়দ সাহেব কাশীরে প্রধান ঘাটি স্থাপন করতে ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু আম্বের পায়েন্দা খা বাধা দিতে চেষ্টা করলে শাহ্ ইসমাইল আম্ব অধিকার করেন ও সেখানেই প্রধান ঘাঁটি স্থাপন করেন। ইতিমধ্যে শিখ নেতা রাজা রণজিৎ সিংহ একটা শাস্তির প্রস্তাব পাঠান । তবে তীর দূতের পেছনে একজন ফরাসী সেনাপতি ও শের সিংহ একদল বাহিনী নিয়ে অগ্রসর হন। কিন্তু মুজাহিদ বাহিনীকে একরোখা দেখে তারা পিছু হটাই যুক্তিযুক্ত মনে করে। তখন ইয়ার খা স্থানীয় সরদারদের সঙ্গে মিলিত হন, এবং সমগ্র দূররানী গোত্র এক জোট হয়ে প্রায় বারো হাজার সৈন্য নিয়ে মুজাহিদ বাহিনীকে আক্রমণ করে ৷ তারপরও সন্ধির সলাপরামর্শ চলে ১৮৩০ স্র্ীষ্টাব্দের শেষ রাত্রি পর্যন্ত । কিন্তু তাও ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন মুজাহিদ বাহিনী প্রাণপণে শক্রপক্ষকে আক্রমণ করে ও বিধ্বস্ত করে ফেলে এবং যায়দার যুদ্ধের মতো তাদের সব কামানও দখল করে।
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।