১০৬ ওহাবী আন্দোলন যুন্ধশিবিরের জীবন ছিল বড়ো আশ্চর্য ধরনের । পারস্পরিক সাহায্য ও সেবা, এবং সর্বোচ্চ নৈতিক ও ধর্মীয় জীবনাদর্শে উদ্দ্ধ হয়ে প্রত্যেকেই সেখানে বাস করতো । তার দরুন যুদ্ধশেষে যারা জীবিত ছিল, তারা যেখানেই গেছে, সেখানেই নয়া জীবনের উজ্জ্বল আদর্শ বহন করে নিয়ে গেছে ' স্থানীয় মুজাহিদরা অবশ্য আপন আপন গৃহে বাস করতো । প্রবাসী মুজাহিদদের সংখ্যা ছিল প্রায় এক হাজার, তারা বালাকোটের আশেপাশে বাস করতো ৷ তাদের মধ্যে তিনশত বাস করতো সৈয়দ সাহেবের সঙ্গে পঞ্চতর শহরের মধ্যে, এবং বাকী সাতশত বাস করতো চারদিকের গ্রামগ্ুলোতে ছড়িয়ে । তাদের রসদ জোগান হতো সারা ভারতব্যাপী 'তরণিব-ই-মুহম্মদীয়া" প্রতিষ্ঠানের গোপন কর্মকুশলতায় ৷ শাহ্ আবদুল আজীজের দুই মশহুর পৌত্র মওলানা ইসহাক ও মওলানা ইয়াকুব ছিলেন তার কর্ণধার। দূর দূর অঞ্চল থেকে কাফেলার দল আসতো মানুষ নিয়ে, টাকা-কড়ি, রসদ ও চিঠিপত্র নিয়ে । এভাবে সারা ভারত থেকে যতো টাকাকড়ি ও রসদ আসতো, এবং যুদ্ধে যেসব মালামাল লুট করা যেত (মাল্-ই-গণিমাত) সবই বায়তুল মালে রাখা হতো । আর তার হেফাজতকারী ছিলেন শাহ্ ওয়ালীউল্লাহ্্র ভাইপো মুজাহিদ বাহিনীর কুতব মওলানা মোহাম্মদ ইউসুফ । তিনি এতোদুর ন্যায় নিষ্ঠা ও নিরপেক্ষভাবে টাকাকড়ি ও রসদ ভাগ করে দিতেন যে, খোদ সৈয়দ সাহেবও একজন সাধারণ মুজাহিদের চেয়ে বেশী অংশ পেতেন না। স্থানীয় বাশিন্দারা মুজাহিদদের সর্বতোভাবে সাহায্য করতো-_অবশ্য তাদের অবস্থাও ছিল শোচনীয় । যেখানে বাহিনীর প্রধান খাটি ছিল সেই পঞ্জতরের শাসকদের, বিশেষতঃ ফতেহ খা ও আশরাফ খার নাম উল্লেখযোগ্য । সবরকম দৈহিক কাজ-_ যেমন, মেথরের কাজ থেকে ঘরামীর কাজ সবই মুজাহিদদের করতে হতো, অথচ তাদের মধ্যে দিল্লী আগ্রার এমন বহু শরীফ লোক ছিলেন, যাদের জীবন কেটে গেছে আরাম আয়েশে প্রতিপত্তি ও মর্যাদার সঙ্গে । তবু তারা এসব কাজ হাসিমুখে অসংকোচে করতেন কেবল আল্লাহ্ শ্রীতিতে মশগুল হয়ে । তাদের জীবনও ছিল বড়ো কষ্টের। যখনই বাইরের রসদে টানাটানি পড়তো ও স্থানীয় লোকদের সাহায্য মিলতো না, তখন জীবন হয়ে উঠতো আরও দুঃখময়। সাইদুর যুদ্ধের পর শীতকালটা বড়ো কঠিন সময় হয়ে পড়েছিলো । প্রায়ই মুজাহিদগণকে গাছের ছাল, পাতা ও ঘাস খেয়ে কাটাতে হতো । অথচ তাদের দেখে ভ্রম হতো যেন সবাই উৎসব করতে এসেছে। এতো হাসি, এতো আনন্দ নিয়ে তারা নিজের নিজের কাজ সমাধা করে যেতো । ভদ্রতা ও সামাজিক সদ্ব্যবহার, নৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান তারা কখনও অবহেলা করতো না। প্রত্যেকেই যেন সেবা করতে ও ত্যাগ করতে তৎপর থাকতো । তারা জেহাদ করতো অত্যাচারীর বিরুদ্ধে আর সেই সঙ্গে জেহাদ করতো হীন মনোবৃত্তির বিরুদ্ধেও | কুকথা, কুচিন্তা ও কুকাজ তারা সর্বতোভাবে পরিহার করতো । মশহুর আলেম ও ফাধিলদের সাহচর্যে অশিক্ষিতের দলও শিক্ষিত হয়ে উঠেছিলো । শাহ্ ভারতময় তার বাণী ছড়িয়েছিলো ।
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।