ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ১০৫ কয়েক মাসের মধ্যে মুজাহিদ বাহিনী বেরেলী থেকে টংকে, তারপর মারিভানের মরুভূমি পার হয়ে সিদ্ধুর মরুভূমিতে, তারপর হায়দরাবাদ ও শিকারপুর হয়ে: বোলানপাসের ভিতর দিয়ে আফগানিস্তানের কান্দাহারে এবং শেষে নওশেরার নিকটে উপস্থিত হলো । পথে অসুবিধা ও দুঃখ-কষ্টও কম ছিল না। তবে শুকুরের পর থেকে পূর্বকার গঙ্গানদী বেয়ে ভালমাওন থেকে কলকাতা পর্যন্ত নৌকায় যাত্রা বিজয় যাত্রার মতো সর্বাঙ্গ সুন্দর হয়েছিলো । চারিদিক থেকে সরদারগণ, শাসকগণ ও স্থানীয় কর্মচারিগণ এবং সাধারণ লোক তাঁকে আনুগত্য জানিয়েছিলো___কেউ বা নজরানা দিয়ে, কেউ বয়াত গ্রহণ করে, আবার কেউ বা বাহিনীতে যোগ দিয়ে । গ্যনী কাবুল ও পেশোয়ার পার হয়ে বাহিনী নওশেরায় হাজির হলে পর শিখদের প্রকাশ্যে আহ্বান জানানো হলো ইসলাম গ্রহণ করতে, অথবা বশ্যতা স্বীকার করতে অথবা যুদ্ধে অবতীর্ণ হতে: শীঘই এক নৈশযুদ্ধে মাত্র নয়শত মুজাহিদবাহিনী এক বৃহৎ শিখ বাহিনীকে এমন অনায়াসে পরাস্ত করলো যে, সারা সীমান্ত প্রদেশ তাদের প্রশংসায় মুখর হয়ে উঠলো । অতঃপর বহু স্থানীয় সরদার বিশেষ করে ইউসুফজায়ীরা সৈয়দ সাহেবের সঙ্গে যোগ দিলো । কিছুদিন পর শের সিংহ ও একজন ফরাসী জেনারেলের অধীনে প্রায় তিরিশ হাজার শিখ সৈন্য পেশোয়ারের মোহাম্মদ খা ও ভ্রাতাদের নিকট কর দাবী করলো । খুবী খা মনপুরী আক্রমণ করতে শিখবাহিনীর সাহায্য চাইলেন, এবং তিন হাজার শিখ তার সাহায্যার্থে অগ্রসর হলো । কিন্তু মুজাহিদবাহিনী মনপুরী রক্ষার্থে অগ্রসর হলে শিখরা পঞ্চতরে সরে পড়লো, এবং সেখান থেকেও খণ্ডযুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করলো । শিখদের বিরুদ্ধে এই বিরাট সাফল্য সাধারণ লোকের উপর প্রভাব বিস্তার করলো, এবং গরুহু-ইমাজির প্রায় দশ হাজার যুদ্ধপ্রিয় লোক সরওয়ার খার অধীনে সৈয়দ সাহেবকে ইমাম হিসেবে গ্রহণ করলো । এমনকি পেশোয়ারবানীরা তাকে নওশেরায় ঘাটি করতে ও শিখদের বিরুদ্ধে সামগ্রিকভাবে অভিযান চালাতে আহ্বান জানালো । এই সময় প্রায় একলক্ষ মুজাহিদ সৈয়দ সাহেবের ঝাণ্তার তলে জমায়েত হয়। কিন্তু শেখ সেনাপতি বুধসিংহের প্রলোভন পেশোয়ারের সরদারগণকে বশীভূত করে ফেললো । এমন কি তারা যুদ্ধের পূর্বে সৈয়দ সাহেবকে গোপনে বিষ দানও করে ফেলে। যা হোক, সৈয়দ সাহেব তীব্র বমি করে অলৌকিকভাবে রক্ষা পেলেন, এবং একরকম অচৈতন্য অবস্থাতেই হস্তীপৃষ্ঠে যুদ্ধক্ষেত্রে গমন করেন। কিন্তু সম্মুখ সমরেও পেশোয়ারের সরদারগণ শিখদের সঙ্গে যোগ দেয়, এবং এভাবে মনোবল হারিয়ে মুজাহিদরা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এভাবে মারাত্মক আঘাত খেয়ে মুজাহিদবাহিনীর অবস্থা সঙ্গীন হয়ে পড়লো। তখন তাদেরকে তিনটি .দুশমনের মুকাবেলা করতে হয়-_শিখ, পেশোয়ারের বিশ্বাসঘাতক সর্দারগণ ও হুন্দের দুর্গ-মালিক খুবী খা । সৈয়দ সাহেব তখন সমগ্র সরহদ এলাকায় সফর করে ফিরলেন, এবং নাবিরা ও সোয়াতের দরবারেও উপস্থিত হলেন। টংকের নওয়াবকে এই সময়ের লেখা চিঠি থেকে জানা যায় যে, প্রায় তিন লক্ষ লোক তখন সৈয়দ সাহেবের নিকট বয়াত গ্রহণ করে।

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।