১০৪ ওহাবী অ ন দাড়ালো । নদী পারাপার হতে নৌকার অভাবে তার গতি শিথিল হলো, তার উপর পথে নানা শহর থেকে আমন্ত্রণ আসতে লাগলো'সেখানে তশরীফ নেওয়ার জন্য । এতে আর একটা সুবিধা হলো যে, বহুস্থানে তিনি তার বাণী প্রচারের অবকাশ পেলেন। তিনি মানুষকে সহজ, সরল ও মহৎ জীবনের পথে আহ্বান করলেন, এবং হজ্জের প্রয়োজনীয়তাও প্রচার করলেন । হাজার হাজার লোক তাঁর নিকট বয়াত গ্রহণ করলো ও তার শিক্ষা বুকে ধারণ করলো । এখান থেকে কলকাতা ও সেখান থেকে মক্কাশরীফ পর্যন্ত তার আসা-যাওয়ার প্রশংসামুখর সফরের বিশদ বিবরণ দেওয়া অসম্ভব | এখানে এইটুকুই বলা যথেষ্ট যে, হেজাজে চৌন্দমাস অবস্থানের পর তিনি ১৮২৩ খ্রীষ্টাব্দে রায়বেরেলীতে প্রত্যাবর্তন করলেন সুদীর্ঘ পৃথে লক্ষ লক্ষ নরনারীকে খাটি ইসলামের নরনারী করে ও তাদের ঈমান বা ধর্ম বিশ্বাসকে সুসংস্কৃত করে, আর অসামান্য সম্মানের পশরা মাথায় নিয়ে । পাক-ভারতে প্রত্যাগমন করে ১৮২৩ শ্রীষ্টাব্দের প্রথমভাগে সৈয়া, সাহেব আত্মনিয়োগ .-করলেন শিখদের বিরদ্ধে অভিযান চালাবার উপ্যুক্ত মানুষ ও অর্থসংগ্রহ করতে । তিনি দেশের প্রত্যেক ধর্মনেতার নিকট পত্র পাঠালেন ফরয হিসেবে জেহাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে ও জেহাদের জন্য সর্বতোভাবে সাহায্য করতে । এইরকম একখানি চিঠিতে তিনি নওয়াব সুলেমান-জাকে লিখেছিলেন : এবং তারা মুসলমানদের উপর ব্যাপকভাবে জুলুম শুরু করেছে। কুফরী ও বেদাতীতে দেশ ছেয়ে গেছে এবং ইসলামী চালচলন প্রায় উঠে গেছে । এসব দেখেশুনে আমার মন ব্যথায় ভরে গেছে, আমি হিজরত করতে ও জেহাদ করতে মনস্থির করেছি। তিনি হৃদয়ঙ্গম করেছিলেন এবং তার দরুন বরাবর প্রচার করেছিলেন যে, প্রকৃত মুসলিম সমাজ সংগঠন করতে হলে শক্তি ও রাজ্যপ্রতিষ্ঠার দরকার। তিনি সীমান্তে কাজ শুরু করেন এই উদ্দেশ্যে যে, কর্মকেন্দ্র স্থাপন করতে হলে একটা স্বাধীন এলাকার দরকার । তাছাড়া তিনি ভেবেছিলেন যে, সীমান্তের যুদ্ধপ্রিয় গোত্রগুলি তার বিশেষ সহায়ক হবে । এভাবে ভারতের প্রত্যেক অংশে জেহাদের প্রস্তুতি ও প্রচারণা শেষ করে সৈয়দ আহমদ ১৮২৬ স্বীষ্টান্দে রায়বেরেলী ত্যাগ করেন। তারপর জীবনের বাকী ছয় বৎসর ধরে চললো আল্লাহর সত্য মহিমা প্রচারের ও পাঞ্জাবে নির্যাতিত মুসলিমদের উদ্ধারের জন্য বিরামহীন প্রত্যক্ষ সংগ্রাম । চারদিক থেকে টাকাকড়ি আসতে লাগলো । যুদ্ধের হাতিয়ার, সরঞ্জাম ও ঘোড়াও আসতে লাগলো । হাজার হাজার মুজাহিদ তার ঝাণ্ডার নিচে জমায়েত হতে লাগলো । ১৮২৬ ্বীষ্টাব্দে শেষের দিকে এই বাহিনী যখন যাত্রা শুরু করলো, তখন তার সংখ্যা দাড়ালো বারো হাজার । পরবর্তীকালে আরও বহু মুজাহিদ ছোট ছোট দলে এসে যোগ দিলো। সৈয়দ সাহেবের অনুরক্ত মুরীদ টংকের নওয়াব এই মুজাহিদ বাহিনীকে প্রথম টংকের দাওয়াত দিলেন, এবং জেহাদের যাবতীয় আঞ্জাম নিজের তন্তাবধানে শেষ করে দিলেন ।
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।