ওহাবী আন্দোলন ১০৩ ইসলামজগতের এতগুলো জ্ঞান-জ্যোতিক্কের যেখানে সমাবেশ হয়েছিলো, সেখানে শিক্ষার চর্চা বাদ যেতে পারে না। সেখানে ছিলেন হুজ্জাতুল ইসলাম মওলালা মোহাম্মদ ইসমাইল-_অসীম পাগ্ডিত্য সত্তেও যিনি আজীবন ছায়ার ন্যায় নীরবে সৈয়দ সাহেবের মতো অশিক্ষিত পীরের অনুগামী হতেন; শেখুল-ইসলাম মওলানা আবদুল হাই, কুত্ব- ই-ওয়াখত মওলানা মোহাম্মদ ইউসুফ, শেখুল-মাশায়খ হাজী আবদুল রহীম, শেখুল- শেখ ও আরও অনেকে । তারা সবাই শিক্ষা ও মর্যাদার মোহ্ বিসর্জন দিয়ে স্বেচ্ছায় সৈয়দ সাহেবের তন্লীবাহক ও পদানুসারী হয়েছিলেন । এসব মনীষীর জ্ঞানগর্ভ আলোচনা ও খোদ সৈয়দ সাহেবের উদ্দীপনাময় হৃদয়গ্রাহী বন্তৃতাবলী বান্তকিকই মন ও আত্মার খোরাক ছিল। সৈয়দ সাহেবের নির্দেশক্রমে মওলানা ইসলাইল কর্তক দে সবের অনেকাংশ 'সিরাত-উল-মুস্তাকিমে' লেখা রয়েছে। প্রাতঃকালে প্রচারণা, দিবাভাগে কঠোর দৈহিক পরিশ্রম ও সারারাত্রি তহজ্জুদ ও এবাদতে জাগরণ-_-এসব ছিল এই খোদাতক্তদের দৈনন্দিন সাধারণ কর্মসূচী ৷ ইসলামের খাটি গণতান্ত্রিক নিয়মে তীরা মস্জিদের মেঝেয় বসে একত্র খানাপিনা করতেন । সৈয়দ সাহেবের সাহচর্যে পৃণ্য সঞ্চয় ও আল্লাহ্র করুণাভিক্ষা ছাড়া তাদের আর কোনও খেয়াল ছিল না। একই উদ্দেশ্য সাধনে তারা পরস্পরের উপদেশ-নির্দেশও অসংকোচে গ্রহণ করতেন । শাহ্ ইসমাইল অন্যসব মহৎ ব্যক্তির দুর্বলতাও অসংকোচে দেখিয়ে দিতেন, এমনকি তার পীরকেও রেহাই দিতেন না। তিনি অসংকোচে সৈয়দ সাহেবের দৃষ্টি আকর্ষণ করলেন যে, তার বংশে বিধবাদের পুনরায় বিবাহ না দেওয়ার শরীয়তী বরখেলাপ রেওয়াজ রযে গেছে । সৈয়দ সাহেব তৎক্ষণাৎ তার মতের যৌক্তিকতা স্বীকার করলেন, এবং তার পরিবারের এই ইসলাম-বিরুদ্ধ প্রথা রহিত করতে চেষ্টিত হলেন; আর তার প্রমাণ হিসেবে নিজেই প্রথমে তীর জ্ঞেষ্টভ্রাতার বিধবাকে পুনর্বিবাহ করলেন । সৈয়দ সাহেবের শিক্ষার প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্ম থেকে ভগ্ডামি ও জাকজমক দূর করা, এবং জীবনের প্রত্যেক স্তরে বিশ্বনবীর সহজ সরল জীবনধারা অনুসরণ করা। ধর্মবিশ্বাস তিনি ছিলেন তওহীদপন্থী, আল্লাহর একত্তে অকুণ্ঠ বিশ্বাসী___সররকম শির্ক যেমন পীর আওলিয়ার বিশ্বাস একেবারে ত্যাগ করা, ধর্মীয় অনুষ্ঠানে সুন্নার পাওবন্দ হওয়া এবং হযরতেরই একান্ত অনুসারী হওয়া । মোট কথা, তিনি ধমীয়ি আচার-অনুষ্ঠান পালনের চেয়ে প্রকৃত সাধু জীবন যাপনের দিকেই বেশি জোর দিতেন__কারণ তার ফলেই মানুষ একটা মহৎ লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারে ও কেবলমাত্র আল্লাহ্র করুণারই ভিখারী হয় এ কথায় সন্দেহের অবকাশ নেই যে, তিনি নিজের ইচ্ছা ও আশা- আকাজ্জাকে আল্লাহর ইচ্ছার উপর এতদূর সমর্পণ করেছিলেন যে, কাজে ও বিশ্রামে, অনুরাগে ও বিরাগে সব সময় তিনি আল্লাহ্র ইচ্ছানুযায়ী চলতে প্রস্তুত থাকতেন । সৈয়দ সাহেব যখন হজ্জে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ও তার শরীক হতে সকলকে অনুরোধ জানালেন, তখন দলে দলে স্ত্রী-পুরুষ তার পাশে জমায়েত হতে 27115757575 তার সঙ্গে সঙ্গে রওয়ানা হলো। এলাহাবাদে পৌছবার পূর্বেই কাফেল/টি সাতশোতে
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।