ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

১০২ ওহাবী আন্দোলন তারপর একদিন দেখা গেলো শাহ্‌ আবদুল আজীজের জামাতা শাহ্‌ আবদুল হাই ও ভাইপো শাহ্‌ ইসমাইল তীর পেচনে নামায পড়ছেন। তার ফল এই দাড়ালো যে, লোকে তার শিষ্য হতে ব্যাকুল হয়ে উঠলো এবং তার সেবায় তারা এতোখানি দেহমন সমর্পণ করলো যে, বারো তেরো বৎসর পরে তার সঙ্গে একই সময়ে বালাকোটের ময়দানে যুদ্ধে প্রাণ পর্যন্ত বিসর্জন দিলো (১৮৩১ খুঃ)। ' মশহুর আলেম ও শ্রদ্ধেয় মানুষ হিসেবে আবদুল হাই ও শাহ্‌ ইসমাইলের প্রচুর খ্যাতি ছিলো । অতএব, সৈযদ সাহেবকেই মুর্শেদ হিসেবে তীরা গ্রহণ করায় সাধারণ লোকও তাদের অনুবর্তী হলো । তীছাড়া তাদের বংশেই শাহ্‌ আবদুল আযীযের মতো সুবিখ্যাত আধ্যাত্মিক গুরু থাকা সত্বেও তীরা সৈযদ সাহেবকে গ্রহণ করেছেন দেখে লোকের বিস্ময়ের অবধি রইলো না। এইসব কারণে সারা মধ্যভারতে বিদ্যুৎ্গভিতে সৈয়দ সাহেবের খ্যাতি ছড়িয়ে পড়লো ৷ চারিদিক থেকে জনসাধারণ তাকে আহ্বান জানালো । তিনি ওস্তাদ আবদুল আজীজের অনুমতি নিয়ে এসব জায়গায় সফর করতে আরম করলেন। দোয়াব অঞ্চলের গাযিয়াবাদ, সইদাম মীরাট, মুজফফরপুর, সাহারানপুর, দেওবন্দ প্রভৃতি স্থানে সৈয়দ সাহেব ব্যাপকভাবে সফর করলেন (১৮১৯)। প্রত্যক্ষদশীদের বিবরণ থেকে জানা যায় যে, তিনি যেখানেই গেছেন, অলৌকিকভাবে জীবনে বিপ্লব এনেছেন, তাদের অন্তরের পরিবর্তন ঘটিয়েছেন। তার উপস্থিতিতেই যেন আল্লাহ্‌র আশীষ ও করুণা ঝরে পড়তো ! ঘোর পাপপীও তওবা করলো, পথভোলা মানুষ দিশা পেলো এবং সাধুলোকও মহত্তর জীবন অনুশীলনে নতুন প্রেরণা লাভ করলো । তার জনৈক জীবনীকার আবদুল আহাদ বলেন যে, প্রায় চল্লিশ হাজার হিন্দু ও অন্যান্য বিধর্মী তার শিক্ষার মাধূর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে। এই সফরকালেই সৈয়দ সাহেব শিখদের হাতে মুসলমানদের নির্যাতনের কাহিনী প্রথম শুনলেন, তার অন্তর-মন সমবেদনায় ভরে গেলো । ১৮১৯ খৃষ্টাব্দে তিনি শেষ বারের মতো দিল্লীতে ফিরে গেলেন এবং শীঘ্েই স্বদেশে গমন করলেন । সেখানে প্রথম তার অগ্রজের মৃত্যুসংবাদ পেলেন। রায়বেরেলীতে তিনি কিছুকাল অতিবাহিত করেন। সেখানে এই খোদাভক্তদের জীবনযাত্রা ছিল আদর্শস্থানীয় এবং দর্শকদের শিক্ষার যোগ্য । দুর্ভিক্ষ প্রপীড়িত অঞ্চলে প্রায় সম্তর-আশিজন লোক সায় নদীর তীরবর্তী সৈয়দ বংশের পুরোন মসজিদের চারিধারে নিজ হাতে কুটীর তৈরী করে বাস করতেন। সে-বৎসর (১৮১৯ খৃঃ) গ্রীষ্মকালে জোর বৃষ্টি নামলো এবং নদীগুলোতে প্রবল প্রাবন এলো । খাবার হয়ে পড়লো র্ূল্য ও দুন্্রাপ্য। কিন্তু সৈয়দ সাহেব নির্বিকার চিত্তে তার আশীজন খোদাপ্রিয় ও খোদাভক্ত সংগী নিয়ে এবাদত-বন্দেশীতে, লোকসেবা ও প্রচারকার্ধে দিনরাত ব্যস্ত রইলেন। তার তখনকার কর্মব্যস্ততায় হযরত “সারমান-অব দি মাউন্টের' বিখ্যাত উপদেশাবলীর আক্ষরিক প্রতিপালনই লক্ষ্য করা যায় : তোমার নিজের জীবনে কি খাবে কি পান করবে সে বিষয়ে কোনো চিন্তা করো না__-এমন কি দেহের চিন্তাও করো না যে, কি পরবে । কিন্তু আল্লাহর প্রেমের রাজ্যের প্রতিষ্ঠা করো তাহলে তোমার এ-সবই হবে।

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।