ওহাবী আন্দোলন আব্দুল মওদুদ
/ ১৩৮
📝 লেখা 📖 পিডিএফ

ওহাবী আন্দোলন ১০১ বিষয়টার তাত্বিক সৃষ্সজ্ঞানে বিস্যয় বিমুগ্ধ হয়ে তৎক্ষণাৎ ভবিষ্যদ্বাণী করেছিলেন । শীঘ্রই শাহ আবদুল হক প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হন যে, সৈযদ আহমদের কেতাবী শিক্ষার প্রয়োজন নেই, কারণ আল্লাহ্‌ তাকে এতখানি পরমজ্ঞান দান করেছেন যে, কেতাবী শিক্ষা তার কাছে তুচ্ছ ব্যাপার। এর পর থেকে সৈয়দ আহমদকে অধ্যয়ন করতে না দিযে স্বাধীন এবাদত-বন্দেগীতে মশগুল থাকতে দেওয়া হয় । কথিত আছে যে, এই সময় সৈয়দ আহমদ স্বপ্ন ও অন্য উপায়ে তার উপর আল্লাহ্‌র অপার করুণার যেসব বাস্তব চিহ্ন পান, সে অন্য কোনও দরবেশের পক্ষে এত অল্প সাধনায় লাভ করা ' সম্ভব হয়নি। অতঃপর ১৮০৮ ্রষ্টাব্দে সৈয়দ আহমদ মাতৃভূমি রায়বেরেলীতে ফিরে আসেন ও জোহরা বিবিকে শাদী করেন । পর বৎসর তার একটি কন্যার জন্ম হয়। প্রায় দুই বৎসর গৃহবাস করে তিনি দিল্লীতে ফিরে যান। কিনতু সেখানে বেশিদিন না কাটিয়ে তিনি মধ্য ভারতে টংকে গমন করেন ও নওয়াব আমীর খার অধীনে সামরিক বিভাগে চাকরি গ্রহণ করেন । আল্লাহ্‌র পথে মুজাহিদ ও সংস্কারক হতে হলে উপযুক্ত সামরিক শিক্ষালাভের দরকারও তার ছিল । নওয়াব আলী খা তখন ইংরেজদের বিরুদ্ধে লড়ছিলেন, এবং তৎকালীন ডামাডোলের সময় একটা বিশিষ্ট স্থানও অধিকার করেছিলেন। তার দরুন সৈয়দ আহমদের আশা হলো যে, তাকে দিয়ে ইসলামের কাজ করানো অনেকটা সহজ হবে। অতএব, সৈয়দ আহমদ নওয়াব সাহেবের অধীনে সাময়িকভাবে সামরিক কাজে নিযুক্ত হলেন ও কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের ভার পেলেন । তাছাড়া, তিনি নওয়াবের বিশ্বাসও অর্জন করলেন এবং খাস পরামর্শদাতা হিসেবে তার পাশে পাশে রইলেন । এভাবে প্রায় ছয় বৎসর তিনি বিশ্বস্তভাবে নওয়াবের সেবা করলেন। কিন্তু নওয়াব সাহেব যখন মধুপুর আক্রমণের সুবিধার্থে ইংরাজের সাহায্য গ্রহণে লালায়িত হলেন, তখন সৈয়দ আহমদেরও টংকে থাকা দুষ্কর হয়ে উঠলো । তিনি বার বার নওয়াব সাহেবকে বোঝাতে চাইলেন যে, একবার ইংরেজের অর্থ গ্রহণ করলে তার পক্ষে আর তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা অসম্ভব হবে। কিন্তু তিনি দেখলেন যে, ইংরেজের বিপুল অর্থের প্রলোভন ত্যাগ করা নওয়াবের পক্ষে সুকঠিন। সুতরাং তিনি নীরবে দিল্লী ফিরে গেলেন, কিন্তু তার হেফাজতে ও শিক্ষাধীনে ন্যস্ত শাহজাদাকেও সঙ্গে নিয়ে গেলেন। ১৮১৮ খৃষ্টাব্দে মে মাসে সৈয়দ আহমদের তৃতীয়বার দিল্লী আগমন এক গুরুত্বপূর্ণ তবধ্যায়। তখন তিনি আধ্যাত্মিক সাধনমার্গের শিখরে উঠেছেন। তীর প্রস্তুতির সময় শেষ হযে এখন গঠনমূলক কাজের পালা শুরু হয়েছে। আগের মতো তখনও তিনি আকবরী মসজিদের 'কুটুরীতেই থাকতেন । সেখানেই হাজার হাজার লোক ভিড় জমাতো তার উপদেশ শুনতে ও সঠিক পথের অনুবতী হতে। তার আধ্যাত্মিক সাফল্যের ও শাহ্‌ আবদুল কাদিরের মতো মহৎ ব্যক্তির সামনে সাধারণ লোক তাঁকে গ্রহণ করতে কিছুটা দ্বিধাবোধ করলো।

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।