..১০০ ওহাবী আন্দোলন সংগে ঘুরে বেড়াতেন, এবং কপাটি খেলা, মল্ুত্রীড়া, সাতার ও ঘোড়দৌড়ে প্রচুর আনন্দ পেতেন। কিন্তু খেলাধুলায় যেমন তার তীব্র নেশা ছিল, লোকসেবায়ও তার তেমনি প্রচুর থাকতো না। অথচ তর স্বভাবের দরুন তার মুরুব্বিদের মাথাব্যথার অন্ত ছিল না, হানিকর ছিল। কিন্তু এসব তুচ্ছ পারিবারিক রুচি ও নীতির কাছে. নতি স্বীকার করা সৈয়দ আহমদের স্বভাববিরুদ্ধ ছিল। তিনি বেপরোয়াভাবে লোক-সেবায় ও সমাজ উন্নয়ন কাজে লিপ্ত হতেন, আবার খেলাধুলায়ও মশগুল থাকতেন । এভাবে তার জীবনের সতেরো বৎসর কেটে গেলো, তিনি বেশ ব্যক্তিত্বশালী ও সংবেদনশীল নন্দ হয়ে উঠলেন। কিন্তু তার কেতাবী শিক্ষা লাভ কিছুই হলো না। যখন তার বয়স সতেরো বছর, তখন তার পিতার মৃত্যু হয়৷ তার দু'-তিন বৎসর পর কয়েকজন বন্ধু নিয়ে এই গেঁয়ো তরুণ সভ্যতাভিমানী লক্ষৌ শহরে উপস্থিত হলেন দুনিয়ার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য এবং সম্ভব হলে কোনও চাকুরী জোগাড়ের উদ্দেশ্যে। সে সময়টা ছিল খুব টানাটানি ও অভাবের ৷ সৈয়দ আহমদ তার পিতার জনৈক মুরীদের নিকট আশ্রয় পেলেন। কিন্তু লক্ষ্লৌ শহরের জীবনের উচ্ছঙ্খলতা ও অসারতায় তার বিতৃষ্তজা জন্মে গেলো । তিনি শীঘ্বই লক্ষ ত্যাগ করে দিল্লী চলে গেলেন, এবং এভাবে দুনিয়াবী শান-শওকতের তৎকালীন লীলানিকেতন লক্ষ্ৌ শহর, তার থেকেও পিছন ফিরলেন । অনেকখানি রাস্তা পায়ে হেঁটে ক্রান্ত হয়ে সৈয়দ আহমদ শাহ আবদুল আবীযের দরবারে এসে জোর গলায় জানালেন- “আসসালামু আলায়কুম' । বিশ বৎসরের যুবকের মুখে এই বলিষ্ঠ সম্ভাষণ ‘আদাব ও তসলিমাত" অভ্যন্ত শহুরে ভদ্রশ্রেণীর কানে খুবই অদ্ভুত শোনালো । কিন্তু তার নিরভিমান সারলা সহজ ও ব্যক্তিত্ৃশালী চেহারা ও গভীর দৃষ্টিতে 'শেখুল হিন্দৃ' মুগ্ধ হলেন এবং সহজেই উপলব্ধি করলেন যে, তার নতুন শিষ্য পালিশহীন হীরার একটি টুকরা | উর্দু ভাষায় কোরআন শরীফের প্রথম তর্জমাকারী আবদুল কাদির তখন আকবরী মসজিদের মশহুর মাদ্রাসায় অধ্যাপনা করতেন । সমজিদের বহির্দেশে বহু কুটুরীতে তত্ত্বে তাকে শিক্ষা দেওয়ার ভার গ্রহণ করলেন খোদ শাহ্ আবদুল আজীজ সাহেব । মাত্র দুই বৎসরের সাধনায়' সৈয়দ আহমদ ইসলাম জগতের অসামান্য মনীষা হিসেবে বিকশিত হয়ে উঠলেন । এই সময়ের একটি দৃষ্টান্তে তার আধ্যাত্মিক গুরু লক্ষ্য করলেন যে, ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণে তার পরম জ্ঞান অসাধারণ ৷ সুফী সাধনানুযায়ী শাহ্ আবদুল আযীয তার মুরীদকে শিক্ষা দিলেন যে, পীর মুর্শেদের চিন্তায় মনের এতোখানি একাগ্রতা আনতে হবে যে, তার ব্যক্তিত্বের মধ্যেই নিজেকে বিলীন করে দিতে হবে। সৈয়দ আহমদ আপত্তি তুলে প্রমাণ চাইলেন যে, এ পদ্ধতি কেন পৌত্তলিকতার পর্যায়ে পড়বে না শাহ্ সাহেব তার সাধু সন্দেহের মুক্ত প্রকাশে ও
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।