১০ ওহাবী আন্দোলন নিয়েছিল ইসলামের উৎস-মূল আরব দেশে এবং বর্তমানে সমগ্র মুসলিম জগতে ছড়িয়ে পড়েছে। ওহাবী প্রচার করা খৃষ্টান মিশনারীর মতোই অসংখ্য ও তেমনই স্বধর্মনিষ্ঠ, আবার তাদের শিক্ষাও জেসুটদের১ মতোই বিধর্মী রাজশক্তির বিরুদ্ধে শক্রভাবাপন্ন। অতএব জেসুটদের মতোই ওহাবীরা বিপজ্জনক হয়ে উঠতে সক্ষম! বিরদ্ধবাদী হলেও ওহাবীরা গৌড়া মতবাদীদের চোখে কঠোর সংযমশীলতার জন্যে শ্রদ্ধার পাত্র এবং ওহাবীদের উগ্র ধর্মাঙ্গতার দরুন নিজেরা ধর্মীয় সব অনুশাসন পালনে অক্ষমতা-হেতু কিছুটা ধর্মীয় শিথিলতার জন্যেও যেন ওহাবীদের সম্মুখে লজ্জিত । জেসুটদের মতোই ওহাবীদের নিজস্ব সংগঠন আছে; তাদের প্রচারকদিগকেও রীতিমতো টাকা-পয়সা দেওয়া হয় এবং এ-সব টাকা-পয়সা আসে সংসারী লোকদের নিকট থেকে আদায়কৃত অর্থসঞ্জাত সাধারণ মূলধন থেকে। ওহাবী সম্প্রদায়ের লোকেরা একটা সুনির্দিষ্ট পথ ঠিক করে নিয়ে সাধারণ জনগণের সংগে মিশে নীরবে কাজ করে যায়; কেউ কেউ দৈনন্দিন বেচাকেনার কাজ করে, কেউবা কখন কাফেরদের আদালতে কেরানিগিরি কাজও করে। কিন্তু কখনও তারা নিজেদের ধর্মীয় বৈশিষ্ট্য কিংবা রাজনৈতিক লক্ষ্য ভুলে না। তারা অলক্ষ্যে আরও সুচারুভাবে এসব উদ্দেশ্যে কাজ করে যায়, টাকা-পয়সার সাহায্য দিয়ে নতুন মতাবলম্বী সংগ্রহ করে এবং দূরের ও নিকটের সহকমীদের সংগে নিবিড় সংযোগ রেখে ভারতে কিংবা আরবেই হোক জেহাদ পরিচালনা করে। এই আন্দোলনটা নিঃসন্দেহে সবদিকে গুরুত্বপূর্ণ, কারণ তার একমাত্র লক্ষ্য হচ্ছে, পৃথিবীতে ইসলামের রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠিত করা আর এ উদ্দেশ্যে ইসলামের অনুসারীদের আদিম ইসলামে ফিরিয়ে নিয়ে যেয়ে ধর্মীয় পুনরুজ্জীবিত করা । আমরা হয়তো এরকম কোনও কর্মসূচীর সম্ভাবনাও তুচ্ছতাচ্ছিল্য করতে পারি। কিন্তু আমাদের কখনই বিস্মৃত হওয়া উচিত নয় ইতিহাসের এই প্রধান ও দুঃখজনক শিক্ষা যে, কোনোও বিস্তৃত ও বড়ো বর্বরতার হাতে সভ্যতা চিরস্থায়ী হতে পারে না; আর তার চেয়ে বেশি না হলেও ধর্মান্ধতা হচ্ছে সমান বিপজ্জনক । আমাদের আরও স্মরণ রাখা উচিত যে, মুসলমান ধর্মের এই দুটিই ধ্বংসাত্মক প্রবণতা আছে। বর্তমানে জগতের ভবিষ্যৎ প্রগতি বিষয়ে যদিও আমরা নিরাশ না হতে পারি, তাহলেও আমাদের এ বিশ্বাস থাকা উচিত যে, ওহাবী আন্দোলনকে যদি আমাদের বুকের উপর শক্তি সঞ্চয় করতে দেওয়া হয়, তাহলে উপযুক্ত সময়ে সীমান্তের ও বাহিরের বিরুদ্ধ শক্তিগুলির সংগে হাত মিলিয়ে সেটা রাষ্ট্রের সমূহ বিপদ ঘটাতে পারে । অতএব সরকারের উচিত কাজ হচ্ছে ফারাজী ও ওহাবীদের সম্বন্ধে এবং আরও যে-সব সম্প্রদায় ভারতের ভিতরে ও বাহিরে রাজনৈতিক উচ্চাশা পোষণ করে, সে সবের তন্নতন্নভাবে তদন্ত করা । কারণ মুসলমানদের মধ্যে ধর্মের বাধনেই রাজনৈতিক সম্বন্ধ গজায়, অথচ অন্যান্য জাতির মধ্যে গোত্রীয় সম্বন্ধ হলো বড়ো কথা। ফারাজী ও ওহাবীরা বাকী মুসলমানদের কতোখানি সহানুভূতি ভোগ করে, সঠিকভাবে বলা শক্ত । হয়তো তাদের কতকগুলি ধর্মীয় নীতি গৌড়া মুসলমানদের খুবই ১. ইগনেসাস লয়োলা কর্তৃক ১৫৩৪ সালে 'সোসাইটি-অব জেসাস্* নামাংকিত ইউরোপে এই ধর্মীয় সম্জের প্রতিষ্টা হয় । রাষ্ট্রদ্রোহ, বিপ্রব ও ষড়যন্ত্র করাই ছিল তার বৈশিষ্ট্য_(অ)।
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।