খখায়বার গিরিপথের” পরে দ্বিতীয় গিরিপথ যার উত্তর ও দক্ষিণ দিক থেকে ভারতবর্ষ বিজেতাদের আগমন ঘটতো । বোলান গিরিপথ ছিলো প্রকৃতি সৃম্ট পথ, আল্লাহ্র অপার কুদরত দৃঢুচেতা বিজেতা ও প্রয়োজন মুখাপেক্ষী মুসাফিরদের জন্য এ দীর্ঘ পর্বতশ্রেণীর মাঝে স্ম্টি করে দিয়ে- ছেন। এটা ভারতবর্ষকে আফগানিস্তান থেকে বিচ্ছিন্ন করে রেখেছে । আলেকজান্দড্রীয় প্রাচীরের অভ্যন্তরে এ যেন এক প্রাকৃতিক ফাটল ষে স্থান দিয়ে অত্যন্ত সতর্কতার সাথে কাফেলা ও সেনাবাহিনী পথ অতিক্রম করতে পারতো । এটা ছিলো এক দীর্ঘ গভীর ঘাটি যা কোহে ব্রাস্ক ( Brahasck ) কেটে কেটে পঞ্চানন মাইল পর্যন্ত চলে গেছে। এ স্থানের দুদিকেই পাহাড়ের ভীষণ ও সাংঘাতিক দুর্ভেদ্য দেয়াল যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার সাত শ" ফুট পর্যন্ত পৌছে গেছে। কোন কোন স্থানে বেশ চওড়া ও প্রশস্ত ফাটলও দেখা যায় । কিন্তু সাধারণত এর চওড়া চার থেকে পাঁচশো” গজের মধ্যে । পাহাড়ীয় অধিবাসী ও ডাকাতদল কাফেলার প্রতি চড়াও হবার জন্য এসব স্থানের দু'পাশে ও"ৎ পেতে থাকতো । যখনই সুযোগ পেত আর অমনি দুর্ত্তেরা কাফেলার উপর ঝাপিয়ে পড়তো এবং লুটপাট করে নিত তাদের মালামাল ও সামানপন্ত্র। কোন কোন জায়গায় এ সকল ঘাটি এত সংকীর্ণ যে মানত চল্লিশ ফুট বাকী থাকে। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) এবং তাঁর সঙ্গী-সাথী শাল? পর্যন্ত পৌছুবার জন্য এ গিরিপথ পাড়ি দিতে বাধ্য হন, যা কতক স্থানে সুড়ংগের মতো মনে হচ্ছিলো। সেখান থেকে তাঁর কান্দাহার, গনী এবং এর পরে কাবুল যাবার দরকার ছিলো। শালের মুসলমানগণ এবং মুজাহিদ আমীর তাকে অত্যন্ত উষ্ণ আবেগ ও উৎসাহের সাথে অভ্যর্থনা জানায় এবং দাওয়াত করে । আফগানিস্তানে সৈয়দ হামীদুদ্দীন সাহেব লিখছেন, “শেষ অবধি বেশ ভালোভাবে আমরা শাল শহরে প্রবেশ করলাম । এখানকার লোকজনের ভাষা আফ- গানী (বা পুশতো )। অন্যদের কথা এরা বুঝতে পারে না। এরা পরিপূর্ণ আন্তরিকতা, নিষ্ঠা ও ভক্তি-শ্রদ্ধা সহকারে হযরত বেরেলভী রে)-এর ১. এই শহরটিকে বর্তমানে কোয়েটা বলা হয়। এটি (পাকিস্তানের ) বেলুচিস্তান প্রদেশে অবস্থিত । সামরিক ও ভৌগোলিক দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপুর্ণ স্থান । ৮৪ ঈমান খন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।