ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

জানায় । এ এলাকার জনগোষ্ঠী ধর্মীয় নেতৃত্বে আসীন স্থানীয় ‘উলামায়ে দীন ও মাশায়েখে কেরামের প্রতি অতীব সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন এবং মেহমানদারীতে অত্যন্ত মশহুর ছিলো। সৈয়দ সাহেবের হাতে এ এলাকার অসংখ্য মানুষ বায়'আত হয় এবং তওবা করে জিহাদের জন্য প্রস্তুত হয়। সৈয়দ সাহেবও ওয়াজ-নসীহত, তওহীদ ও সুন্নতের প্রতি দাওয়াত, ইসলামী সন্ত্রমবোধ ও ঈমানী চেতনার আন্দোলন, ঝগড়া-বিবাদের অবসান ঘটানো, ভাঙা অন্তরকে জোড়া লাগানো, পারস্পরিক শন্রুতা ও বিদ্বেষাভাবাপন্ন লোকদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপনে চেম্টার কোন কসুর করেন নি। কিন্তু যখন মুজাহিদ বাহিনী বেলুচিস্তানে প্রবেশ করে তখনও তাদের ঠিক এ রকম কঠিন অবস্থারই সম্মুখীন হ'তে হয়। বর্ষার মৌসুম শুরু হয়ে গিয়েছিলো । এজন্য একদিকে মাঝে মাঝেই প্রবল পানির সয়লাবে বিপর্যয় ও অপরদিকে পানির অভাবে পুকুর খননের ঝামেলায় ব্যস্ত থাকতে হয় । রাস্তা ছিলো খুবই খারাপ আর এ সফরের অভিযানও ছিলো দৃস্তর ও দুর্গম। মুজাহিদ বাহি- নীকে এমন একটা পাহাড়ী এলাকা পার হ'তে হয় যেখানে সভ্যতা ও সংস্কৃতির আলোক রেখা কোনদিন পৌছেনি। লুটেরা ও ডাকাতেরা নির্ভয়ে ও নিশ্চিন্তভাবে ঘোরা-ফেরা করতো এবং ষাকে ইচ্ছে তারই জানমাল ল্ট করে নিত। এসব কারণে এতদ এলাকায় মুজাহিদ কাফেলাকে সম্পূর্ণ অস্ত্র সজ্জিত ও প্রহরারত অবস্থায় পথ অতিক্রম করতে হয়। পানীয় ও ব্যবহার্য পানি ছিলো অত্যন্ত দুষ্প্রাপ্য । কাঁটা-যুক্ত ঝোপঝাড় আর জংলী গাছে ভরপুর এ সব এলাকা । এলাকার প্রান্তরে প্রান্তরে বসবাস করতো সুপ্রসিদ্ধ বালুচ উপজাতি । মৃজাহিদ বাহিনীকে অহরহ গাছ কেটে নদী-নালার উপর সেতু নির্মাণ করতে হতো । কাফেলাকে চলার পথ অতিক্রম উটে চড়েই সমাধা করতে হতো । আধুনিক যমানার যান্ত্রিক যানবাহনের ব্যবস্থা ছিলো না। এসব কাজে সঙ্গী-সাখীদের সাথে সৈয়দ সাহেব নিজেও পুরোপুরি শরীক হতেন । কখনো কোথাও জনগণের তরফ হতে যিয়াফত কিংবা দাওয়াত এলে তা গ্রহণ করাকে মওকা মনে করতেন। অত্যন্ত ইযষযত ও সমাদরের সাথে নিয়ে যাওয়া হতো তাঁকে । কাফেলার লোকজন এতে আল্লহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করতো এবং পথের সকল তকলীফের কারণে তাদের মুখে কখনো আপত্তিকর কথা উচ্চারিত হয়নি বা কোন অভিযোগও শোনা যায়নি ৷ অবশেষে কাফেলা এ্ঁতিহাসিক “বোলান গিরিপথে' এসে উপনীত হয় আর এটা আফগানিস্তান থেকে ভারতবর্ষে আসবার একমান্র পথ । এটা ঈমান যখন জাগলো ৮৩ www.almodina.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।