ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

জিহাদের আগেই জিহাদ মুজাহিদ কাফেলার এই সফরে লাখনৌ এবং দিল্লীর বহু অভিজাত নন্দন, “উলামায়ে কিরাম ও মাশায়েখ এবং বিলাস ও প্রাচুর্যের মধ্যে লালিত- পালিত অনেক যুবকও ছিলো । অত্যন্ত দুর্গম এ সফর নিজেই ছিলো একটি স্থায়ী ও অব্যাহত জিহাদ, নিরলস প্রয়াস ও চেস্টা-সাধনার এক ধারাবাহিক কার্যব্রম। চলার পথে তাদের দীর্ঘ মরুভূমি ও বাঁিয়াড়ির মুখোমুখী হতে হয় -যেখানে দূরদরাজ পর্যন্ত পানি ও খাদ্যের কোন নাম-নিশানাও ছিলো না। তাদের এমন ভয়াবহ জঙ্গলও অতিক্রম করতে হয় যেখানে বড় বড় পথ প্রদর্শককেও রাস্তা ভূলতে হয় । কয়েক বার চোর ডাকাতের সম্মুখীনও কাফেলাকে হতে হয়। এমন গোন্ত্র ও উপজাতিদের মাঝ দিয়েও পথ অতি- ক্রম করতে হয় যাদের ভাষা ও সামাজিক জীবন ছিলো সম্পূর্ণ অপরিচিতির বেড়াজালে আবদ্ধ। কোন কোন সময় তাদের এমন কুয়ার উপরও নির্ভর করতে হয় যার পানি অত্যন্ত গভীর তলদেশে *-একদম বিস্বাদ ও লবণাক্ত । পানি লাভের জন্য কখনো কখনো নিজেদের কুয়া খনন করার প্রয়োজন দেখা দিত। এভাবেই শত শত মাইল বালুকাময়্ প্রান্তর অতিক্রম করতে এমন এলাকাও পার হতে হয় যার মধ্যে ছিলো শক্ত রকমের উ"দু-নীচু এবং স্থানে স্থানে বালিয়াড়ি । এর ভেতর এক কদম অগ্রসর হওয়াও ছিলো দুঃসাধ্য আর এদের ভেতর কেউ যদি ক্লান্ত ও কাহিল হয়ে কাফেলা থেকে পিছু পড়ে যেত তবে হিংস্র জীবজন্তু অথবা ডাকাত দলের শিকারে পরিণত হওয়া কিছুমাত্র অস্বাভাবিক ছিলো না, বরং এর আশংকাই ছিলো পুরোপুরি ৷ অধিকন্তু যে সমস্ত জনবসতির উপর দিয়ে কাফেলা পথ অতিক্রম করতো-- সেখানকার লোকেরা এদের দেখে ভীত ও সন্তুস্ত হয়ে পড়তো। অধিকাংশ সময়েই তারা কুয়ার পানি খারাপ ও ব্যবহারের অযোগ্য বানিয়ে দিত । কতক স্থানে তাদের তো রীতিমত লড়াই করে মরতেও প্রস্তুত হতে হয়েছিলো এবং অতি কম্টে তাদেরকে বুঝানো সম্ভব হয়েছিলো। মোটের উপর এভাবেই কাফেলা মাড়াবার প্রদেশের বিখ্যাত মরুভূমি পাড়ি দেয়। এই প্রথম অভিযানেই এরা দু’শো আশি মাইল পথ অতিক্রম করে এবং শেষ অবধি সি্ু প্রদেশে প্রবেশ করতে সমর্থ হয়। এখানকার অবস্থা ছিলো সম্পূর্ণ ভিন্নতর । এখানকার মুসলমান আমীর-ওমরা ও সাধারণ গণ-মানুষ এদের অত্যন্ত উষ্ণ আবেগ ও উৎসাহের সাথে অভ্যর্থনা ৮২ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।