ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

হয়। হিন্দুরাও হুকুম তামিলার্থে বসে পড়েন এবং সরকারী কর্মচারীরন্দ সৈয়দ সাহেব ও অন্যান্য সমাগতদে'র হাত ধুয়ে দেয়। সকলের আগে যে খাবার এনে হাযির করা হয় তা ছিলো মারাঠী খাবার। তাতে পেষা লাল মরিচও বেশ ছিলো। কেউ এ খাবার সামান্য কিছুটা হয়ত মুখে দিয়েছে অমনি ব্যবস্থাপকরন্দ তা উঠিয়ে নিয়ে যায়। হিন্দুরাও জানান যে, এটাই তাদের আসল জাতীয় খাবার। এরপর ভারতবষাঁয় আমীর-ওমরাদের খাবার শির্মল, তৈলে ভাজা ময়দার রুটি পরাটা, কয়েক প্রকারের পোলাও,» মুতঞ্জন (টক-মিষ্টির এক প্রকার পোলাও ১, কয়েক প্রকার কালিয়া, ফিরনী, ইয়াকুতী ইত্যাদি আনা হয়। লোকজন সামান্য কিছু খেতে না খেতেই তাও উচিয়ে নেওয়া হলো এবং অন্যবিধ খাবারের মধ্যে কয়েক প্রকার কাবাব, পসন্দে (এক প্রকার কাবাব), শিক কাবাব, ভূনা মোরগ ইত্যাদি পরিবেশন করা হয়। এভাবেই কয়েক বার খাবার পরিবর্তন করে আনা হলো। এমনকি শেষাবধি খানাও শেষ হলো এবং হাত ধোয়ানো হ*লো। এরপর পানের খিলি আনা হয়। তাতে স্বর্ণ-চূর্ণ মাখিয়ে আতর লাগিয়ে দেওয়া হয়। অতঃপর আসে কাপড় ভর্তি ট্রে। তাতে অধিকাংশই লাল রঙের গোল টুপি ও তোয়ালে ছিলো। তিনি এসব দেখে বললেন, “এসবের কি প্রয়োজন?” হিন্দুরাও বললেন,---“এর রঙ অত্যন্ত পাকা এবং শতবার ধোলাইয়ের পরও এর রংয়ের ভেতর কোন পার্থক্য সৃম্টি হবে না। এগুলি সব বুরহানপুরে প্রস্তত। শুনেছি যে, পাকা রং ইসলামী শরী“আতে জায়েয ও দুরস্ত আছে।”” জোড়ার ভেতর এক জোড়া কম ছিলো। ফলে তাৎক্ষণিকভাবে সৈয়দ “আবদুর রহমানের জন্য এক জোড়া আনিয়ে দেওয়া হয়। হযরত সৈয়াদ আহমদ বেরেলভী রে)-এর জোড়ার মধ্যে দামী মোতির এক জোড়া হার ছিলো, আর ছিলো জরী নির্মিত একটি চোগা। হিন্দুরাও নিজের হাতে সৈয়দ সাহেবকে তা পরিয়ে দিতে গেলে তিনি আপত্তি করেন। হিন্দুরাও আরষ করেন যে, আমার একান্ত অভিলাষ যে, এটা আমি নিজের হাতে আপনাকে পরিয়ে দিই; নইলে আমি জানি, এটা আপনি কোনদিন ব্যবহার করবেন না। পরাতে গিয়ে মোতির ছড়া ছিড়ে যায় এবং হারের দানাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। উপস্থিত সবাই খঁজে খঁজে দস্তরখানে রেখে দেয় এবং তা সৈয়দ সাহেবের অবস্থান স্থলে পাঠিয়ে দেয়া হয় । ঈমান যখন জাগলো ৮১ ৬ www.almodina.com

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।