অতএব সৈয়দ সাহেব যদি মেহেরবানী করে তার প্রাসাদে তশরীফ রাখেন, তবে মহারাজা বড়ই বাধিত হবেন। সৈয়দ সাহেব বলেন,_-উত্তম, আমিই মূলাকাতের জন্য আসবো । মহারাজার তকলীফ স্বীকার করার কোনই প্রয়োজন নেই। এর পরের দিন অথবা এর একদিন কি দুদিন পর বাদ জোহর তিনি দৌলত-রাওয়ের মহলে তশরীফ নেন । রাজ-সভাসদবর্গ অভ্যর্থনা জানাতে বাইরে বেরিয়ে আসেন এবং সঙ্গে করে মহলের অভ্যন্তরে নিয়ে যান। বিরাট বিস্তৃত ফরাশ বিছানো হয়েছিলো । হিন্দুরাও হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর সকল সঙ্গী-সাথীদের তাতে বসতে বলেন এবং সৈয়দ সাহেবকে হাত ধরে দৌলতরাওয়ের কামরায় নিয়ে যান। দৌলতরাও অত্যন্ত তা‘জীমের সাথে তাকে গ্রহণ করেন । রাণী ছিলেন পর্দার পেছনে উপবিষ্টা। উভয় দিক থেকেই সালাম ও কুশল বিনিময়ের পর ষথারীতি কথাবার্তা শুরু হয়। মাহরাজা £ “আমি শুনেছি যে, আপনার তাওয়াজ্জুহের মধ্যে অত্যন্ত প্রভাব ও শক্তি নিহিত । আশা করছি যে, আমাকেও আপনার ফয়েষ দ্বারা সরফরাষ করা হবে |” সৈয়দ সাহেব £ “আপনার এতে আবশ্যকতা কি£ বাতেনী তাওয়া- জ্জুহ তো আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য হয়ে থাকে আর কুফর এর পরিপন্থী ॥£ শক্তিশালী খাদ্য সুস্থ-সবল মানুষের জন্য শক্তি যুগিয়ে থাকে, অসুস্থ ব্যক্তির জন্য নয় ৷” মহারাজা £ “অন্যান্য বুযূর্গানে দীন আমাকে তাওয়াজ্জুহ্ দিয়েছেন, অথচ আপনি ঈমান আনাকে পূর্ব শর্ত হিসেবে আরোপ করছেন। আশ্চর্য কি যে, মহান ভ্রম্টা আপনার তাওয়াজ্জুহ দ্বারাই আমাকে ঈমানের মূল্য- বান নেয়ামত লাভের তওফীক প্রদান করবেন ।” সৈয়দ সাহেব ঃ “যেহেতু আপনি ঈমানকে সর্বাপেক্ষা দামী বস্তু বলে মনে করছেন-সেহেতু আমি তাওয়াজ্জুহ প্রদান করছি ।” অতঃপর তিনি মহারাজাকে সামনে বসিয়ে তাওয়াজ্জূহ প্রদান করেন। এই অবস্থায় কিছুক্ষণ অতিবাহিত হয়েছে-ঠিক এমনি সময় মুসলিম সৈন্যবাহিনীর মুয়াযষিন শেখ বাকের আলী দরজার উপর দাঁড়িয়ে উচ্চ স্বরে “আসরের আযান দেন। মহলের ভেতর থেকে বাহির পর্যন্ত একটা হৈচৈ পড়ে যায়। মহিলারা তামাশা দেখবার জন্য প্রাসাদের ছাদের উপরে গিয়ে ঈমান যখন জাগলো ৭৯ www.almodina.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।