aw 29 AIG তা - 8G এ ০ 15402 ৪৬ ঞ ১৩8 গ্ঙ্গ শপ পান তাজ ad ০৪৪০৪] 1581 ০৪ 19 “বল, তোমাদের নিকট যদি আল্লাহ তাঁর রসূল এবং আল্লাহের পথে সংগ্রাম করা অপেক্ষা প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের পত্রী, তোমাদের স্বগোষ্ঠি, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা-বাণিজ্য যার মন্দা পড়ার আশংকা কর এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালবাস £ তবে অপেক্ষা কর আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহ সত্যত্যাগী সম্পুদায়কে সৎপথ প্রদর্শন করেন না।” সূরা তওবাহ,, ২৪ আয়াত ; গোয়ালিয়র মহারাজার প্রাসাদে তওহীদের প্রথম আহবান ধ্বনি হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র) তাঁর কাফেলাসহ গোয়ালিয়র রাজ্য দিয়েও অতিক্রম করেন। হায়দরাবাদের পর এটাই ছিলো সবচেয়ে বড় রাজ্য। এর মহারাজা দৌলতরাও সিন্ধিয়া ছিলেন মারাঠাদের অত্যন্ত বড় নেতা এবং ইংরেজ প্রভাবাধীন সর্বাপেক্ষা বড় অমুসলিম রাজ্যপাল । দীর্ঘকাল থেকেই মুসলমানদের সাথে মারাঠাদের যুদ্ধ-বিগ্রহ চলেছিলো। সৈয়দ সাহেব মহারাজা ও তার উধযীর হিন্দু রাওয়ের সঙ্গে ইতিপূর্ব চিঠি- পত্রের মাধ্যমে যোগাযোগ করেছিলেন । এদেরকে এ ব্যাপারে উৎসাহিত করতে চেষ্টা করেছিলেন যেন তারা ইংরেজদের থেকে প্রকৃত বিপদাশংকা অন্ভব করেন এবং আরও উপলব্ধি করতে পারেন যে, যতদিন যাবত এই দেশের বুকে ইংরেজদের অস্তিত্ব বর্তমান থাকবে ততদিন কোন রাজ্যের স্থায়িত্ব ও স্বাধীনতার নিশ্চয়তা প্রদান হবে অর্থহীন। তারা সৈয়দ সাহেবের পন্রাবলীর ষে সব উত্তর প্রদান করেন তা ছিলো সহানুভূতিসূচক এবং এতে বুঝা যাচ্ছিলো যে, তারা এ সমস্যার গুরুত্ব অনুভব করছেন । যখন তিনি গোয়ালিয়র পৌঁছান তখন উফীরে আজম হিন্দুরাও সৈয়দ সাহেবকে শাহী অভ্যর্থনা জ্ঞাপন করেন। পরদিন হিন্দুরাও সৈয়দ সাহেবের খিদমতে হাযির হয়ে আর্য করেন যে, মহারাজা দৌলতরাও সালাম পেশ করেছেন এবং বলে পাঠিয়েছেন তিনি অসুস্থ বিধায় উপস্থিত হতে অক্ষম । ৭৮ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।