ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দিকে মনোনিবেশ করবেন যাকে ইংরেজ গভর্নমেন্ট একটি দুগ্ধ প্রদানকারী গাভী মনে করে রেখেছে। এর জন্য প্রথমেই এটা প্রয়োজন ছিলো যে, তাদের প্রভাবাধীন এলাকা ও সাম্রাজ্যের কেন্দ্র থেকে বাইরে গিয়ে এমন একটি স্বাধীন এলাকা থেকে স্বীয় কর্ম-প্রয়াসের উদ্বোধন ঘটাবেন যা' তেজস্বিতা, দৃঢ়তা, বাহাদুরী ও ঘোড়সওয়ারীতে প্রসিদ্ধ এবং যার অধিবাসীর্ন্দ যুদ্ধ-বিদ্যায় জন্মগতভাবেই নিপুণ ও অভিক্ত এবং এ পথের চড়াই-উৎরাই সম্পর্কে বিশদভাবে ওয়াকিফহাল । এমনি ধরনের একটি এলাকা ছিলো আফগানিস্তান ও পাঞ্জাবের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত । সেখানকার উপজাতীয় গোত্রগুলি শক্তি-সামর্থ্যে এবং স্বাধীনতাপ্রিয়তার ব্যাপারে মশহুর ও বিখ্যাত ছিলো। কোন বৈদেশিক শত্রু ও বিজেতার সামনে তারা কখনোই মাথা নত করেনি এবং যুদ্ধের আবহাওয়া ও পরিবেশেই তারা লালিত-পালিত ও বর্ধিত হয়েছিলো । সৈয়দ সাহেবের বন্ধু-বান্ধব ও সঙ্গী-সাথীদের একটা বিরাট সংখ্যা ছিলো আফগান পোঠান) বংশধর এবং যাদের পিতা-পিতামহ বিভিন্ন যুদ্ধে, জীবিকানুসন্ধানে অথবা ভাগ্যের চাকা ঘোরাবার আবেগ-উৎসাহে ভারতবর্ষে এসে বসতি স্থাপন করেছিলো । এদের মধ্যে বহু রণকুশলী ও রণনিপুণ সেনাপতি-সেনানায়ক যোদের মধ্যে কতজনের বর্ণনা পূর্বেই করা হয়েছে) ভারতবর্ষের বিভিন্ন এলাকায় নিযুক্ত ছিলেন এবং লাখনৌ ও এর পার্শ্ব বর্তী এলাকার সৈন্যবাহিনীতে মেরুদণ্ডের ভূমিকা পালন করতেন। এই সব আফ- গানের মধ্যে হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর কতিপয় সর্বোত্তম সাথী, আধ্যাত্মিক দীক্ষানবীশ এবং সাহায্যকারী ও সহযোগী বর্তমান ছিলো। তারা তাকে সে এলাকার (সীমান্তের) দিকে হিজরতের জন্য অনুপ্রাণিত করতে থাকে । কারণ সেখানে তাদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের আবাসভূমি ছিলো। হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র) এ প্রস্তাব পসন্দ করেন এবং সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করেন যে, তিনি নিজের সকল কর্মপ্রয়াস ও কর্মকাণ্ডের হেড কোয়ার্টার হিসেবে এ এলাকাকেই নির্বাচিত করবেন এবং যুদ্ধ-জিহাদের এর মত পবিন্র ও শুভ কর্মের উদ্বোধন করবেন সেখান থেকেই। ১২৪১ হিজরীর ৭ই জমাদিউ”ছ-ছানীর (১৮২৬ খুষ্টাব্দের ১৭ই জানু- য্ারী) সোমবার ছিল তাঁর হিজরতের দিন। সী-নদীর দক্ষিণে অপর পাড়ে ঈমান যখন জাগলো ৭৫ www.almodina.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।