খুশিতে থাকো দেশবাসী ! আমরাতো সফর করছি হজ্জ থেকে প্রত্যাবর্তনের পর এক বছর দশ মাস তিনি বাড়ীতে কাটান । এই পুরো সময়টা তিনি হিজরত ও জিহাদের প্রস্ততিতেই কাটিয়ে দেন। এতদুদ্দেশ্যে তিনি অত্যন্ত বলিষ্ঠ ও তেজস্থিনী ভাষায় চিঠি-পল্নাদি বিভিন্ন লোকজনের নামে পাঠান। এ সবের মধ্যে ইসলামী তেজস্থিতা ও সম্ভ্রমবোধ জাগানো, আরাম-আয়েশ থেকে বিদায় ও মুক্তি এবং পরিবার- পরিজন ও দেশবাসীকে বিদায় জানাবার দাওয়াত থাকতো । এ জন্যে তিনি বহু মুবাল্লিগ (প্রচারক দল ) এবং ওয়ায়েজীন বিভিন্ন এলাকায় প্রেরণ করেন। তারা মুসলমানদের মধ্যে জিহাদের প্রাণসঞ্চার করেন এবং শাহাদাত লাভের আগ্রহ সুম্টি করেন। আল্লাহ্র রাস্তায় জিহাদ ও শাহাদত সম্পকিত যে সব হাদীছ বণিত হয়েছে, এর উপর আল্লাহ্র তরফ থেকে যে পুরস্কার ও সাদর অভ্যর্থনার ওয়াদা রয়েছে এবং এসব পরিত্যাগ করলে যিল্লত, দুরবস্থা ও দুর্ভাগ্যের যে সতর্কবাণী রয়েছে সে সবই তিনি তাদের সামনে তুলে ধরেন। এটা প্রমাণ করেন যে, ইসলামী হক্মতের পরিসমাপ্তি, ধর্মীয় প্রথা-পদ্ধতি ও আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে ভাটা ও চরম অবনতি এবং সমাজ ও জীবন-ঘিন্দেগীর বিপর্যয়ের মধ্যেও এই ফরষটিকে পরিত্যাগের অনেকখানি ভুমিকা রয়েছে। এর বরকতহীনতাযকস অমুসলিম পর্যন্ত বরং জীবকুল, জন্ত-জানোয়ার এবং ক্ষেত-খামার কিছুই নিরাপদ নয়। আর এ সব কিছুই মুসলমানদের আল্লাহ্ নির্দেশিত ফরষ কার্যাদির প্রতি চরম ওঁদাসিন্য, বিলাস জীবন যাপন এবং আত্মসর্বস্থতা, সুযোগ- সন্ধানী মনোৰৃত্তি ও মানসিকতারই পরিণতি ।৯ এটা ছিলো সেই যুগ যখন পাঞ্জাবের মুসলমানদের অবস্থা খারাপ থেকেও খারাপতর ছিলো | তারা সেখানে অত্যন্ত অবমাননাকর জীবন যাপন করছিলো । শাসক মহলের জুলুম ও যবরদস্তি, ইসলামের প্রতি চরম দুশমনী, সামরিক বাহিনীর পাশবিকতা, হত্যা ও ধ্বংস, লুটতরাজ, ১. বিস্তারিত জানতে হলে “সিরাতে মৃক্তাকীম” চতুর্থ অধ্যায় এবং সৈয়দ সাহেবের চিঠিপন্ত্রের জন্য ‘সীরাত সৈয়দ আহমদ শহীদ’ (চতুর্থ সংস্করণ) দ্রষ্টব্য । ঈমান ঘখঈ জাগলো ৭৩ www.almodina.com
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।