ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

করবে যা তাঁকে খুশী করবে। এ সময় তাঁর নিকট সবচেয়ে প্রিয়তমও সেই ছিলো যে এ বিষয়ে তার সাথে আলাপ-আলোচনা করতো এবং সবচেয়ে প্রিয়তম হাদিয়া তাই ছিলো যা যুদ্ধের কাজে লাগে। যেমন, কোন উত্তম তলোয়ার, নতুন ধরনের বন্দুক অথবা উৎরুষ্টতর পিস্তল কিংবা উন্নত জাতের ঘোড়া । এ ব্যাপারে শেখ গোলাম আলী এলাহাবাদীর ভূমিকা ছিলো সবচেয়ে অগ্রণী। তিনি বিভিন্ন প্রকারের হাতিয়ার, তাঁবু ও কাপড়, নগদ অর্থকড়ি, সেলাইযুক্ত ও সেলাইবিহীন কাপড়, কুরআন মজীদের কপি, কিতাবাদি, লোটাপান্র ও পশ্ড হযরত আহমদ বেরেলভী রে)১-এর খেদমতে পেশ করতেন। মওলবী সৈয়দ জাফর আলীর পিতা সৈয়দ কুতুব আলী বলেন যে, শেখ সাহেব যতবার হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর খেদমতে এসেছেন-_কোন না কোন তলোয়ার, ছোরা অথবা অন্য কোন অস্ত্ৰ-শস্ত্ৰ অবশ্যই আনতেন। তিনি আটটি অত্যন্ত উন্নত ধরনের রাইফেল ও অন্যবিধ হাতিয়ার পেশ করেন। সৈয়দ সাহেবের খেদমতে তাঁবু নির্মিত একটি মসজিদ বানিয়ে বিছানাসহ হামির করেছিলেন। নিঃসন্দেহে হযরত সিদ্দীকে আকবর রো) নিজের ধন-দৌলত দিয়ে হযরত রসুলে করীম (স)-এর বিশ্বস্ততা ও বন্ধুত্বের হক যেমনিভাবে আদায় করেছিলেন_ঠিক তেমনি শেখ গোলাম আলী এলাহাবাদীও নিজের ধনদৌলত সৈয়দ সাহেবের পদতলে এনে ঢেলে দিয়েছেন এবং পজহাদ ফী সাবীলিল্লাহ*র জন্য অন্তর খুলে অরুপণভাবে লুটিয়ে দিয়েছেন । » মওলবী মুহাম্মদ জাফর সাহেব থানেশ্বরী লিখেছেন £ “তখনকার দিনে শেখ ফরযন্দ আলী সাহেব গাযীপুর যামনিয়া থেকে দ্র'টো অত্যন্ত উত্তম জাতের ঘোড়া, বহবিধ ফৌজী ইউনিফর্ম এবং চল্লিশ জিল্দ কুরআন মজীদ তোহফাস্বরূপ নিয়ে উপস্থিত হন। সবচেয়ে অত্যা- শচর্য তোহফা যা শেখ সাহেব এনেছিলেন তা তাঁর আমজাদ নামক যুবক পুন্। তাকে তিনি হযরত ইবরাহীম খলীলুল্লাহ্‌ আ)-এর মতো আল্লাহ্‌র রাহে উৎসর্গ করত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর হাওয়ালা করে দেন। আরষ করেন যে,---একে আপনি আপনার সাথে জিহাদে নিয়ে যাবেন এবং কাফিরদের তলোয়ার দ্বারা কুরবান হবার সুযোগ দেবেন। অতএব তাই ১, মনভুরু*স-সাদাহ, | ঈমান যখন জাগলো ৭১ www.almodina.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।