জিহাদ করেন। বিশেষ করে আমাদের পয়গম্বর আখেরী নবী হযরত মুহাম্মদ মুস্তফা সে") এ সব আসবাব ও সমরোপকরণ দ্বারাই সমস্ত কাফির ও দুষ্ট শক্তিকে দমন করে দুনিয়া জাহানের বুকে ‘দীন-ই হক’ তথা সত্য-সুন্দর ও কল্যাণবাহী ধর্ম ও জীবন দর্শনের আলোকোজ্জ্বল আভা দান করেছিলেন। যদি এ আসবাব ও সামান না হ'তো তবে তুমি হতে না- আর হলেও আল্লাহ জানেন কোন দীন ও মিল্লাতের অন্তর্ভূক্ত হতে ।” তাঁর সব কিছু অপেক্ষা জিহাদের খেয়ালই বেশী থাকতো এ সময়। যাকেই তিনি মযবৃত ও সুঠাম দেহের অধিকারী দেখতেন, বলতেন,-“এ কাজের উপযুক্ত বটে।” মুরাঈ (আনাউ জেলা )-এর শমশীর খান, ইলাহ বখশ, শেখ রমযান এবং মেহেরবান খান এ সময়ে একদিন সৈয়দ সাহেবের মুলাকাত লাভের উদ্দেশ্যে আসে । চারজনই ছিলো লম্বা ও দীর্ঘদেহী যুবক। তিনি তাদের দেখে অত্যন্ত খুশী হন এবং বলেন, “এরকম যুবকই আমাদের কাজের জন্য সর্বাংশে উপযুক্ত। পীরযাদার মত ননীর পুতুল আমাদের কোন কাজের নয়।” এদের আরও অনেক প্রশংসা করেন তিনি। তারাও তাঁর আমল-আখলাক দেখে অত্যন্ত প্রীত হয় যে, আমরা গরীব মানুষ, সামান্য টাকার বেতনভোগী সৈনিক মাত্র, আর তিনি কিনা আমাদের এত প্রশংসা করছেন। পরে তিনি তাদের বলেছিলেন যে, “আল্লাহ্ তা'আলা জিহাদের মধ্যে তোমাদের থেকে অনেক কাজ নেবেন। এরপর মেহের- বান খানকে লক্ষ্য করে বলেন, আল্লাহ্ তাআলা তোমাকে দিয়ে অন্য কাজা নেবেন, আর এ তিনজন থেকে অন্য কাজ গ্রহণ করবেন এবং এ দু'টে কাজই হবে আল্লাহ্র মজি মাফিক ।”৯ অপৃর সওগাত লোকজনের মধ্যে যখন হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর জিহাদের সুদৃত় অভিপ্রায়ের কথা প্রচারিত হয় এবং একথাও চারদিকে মশহর হয়ে যায় ষে, তিনি যুদ্ধোপকরণ সংগ্রহ করছেন তখন অলৌকিকভাবে প্রত্যেকেই এই অভিপ্রায় পোষণ করতে থাকে যে, সে এমন হাদিয়া পেশ ১. ওয়াকায়ে আহমদী, 880-8১ পৃষ্ঠা; অতপর মেহেরবান খান সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর ভক্ত ও অনুর্তদের খেদমতের উদ্দেশ্যে সিঙ্কুতেই থেকে যান। এরপর সেখান থেকে টুংক গমন করেন এবং বাকী তিনজন আকুড়ার প্রথম আক্রমণেই শহীদ হন। ৭০ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।