বুড়ো জোয়ান নির্বিশেষে সম্মিলিতভাবে তাতে অংশ নিতো। নতুন কথা, এরূপ নতুনতর জীবন-যাপন পদ্ধতি কতক “উলামায়ে কেরাম ও মাশায়েখ, “ইবাদত-গোযার, রিয়াষত ও মুজাহাদাকারী, যারা বহ দূর-দরাজ থেকে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর খ্যাতি ও প্রসিদ্ধি শুনে এসেছিলেন তাদের নিকট অত্যন্ত বিস্বাদ লাগে। তাঁরা অনুভব করেন যে, তাঁদের অতীত দিনগুলো কতই না ভালো ছিলো। তখন তারা তাদের “ইবাদতের স্বাদ ও মিষ্টতা অনুভব করতেন আর যিকর ও তসবীহ ব্যতিরেকে এই শিলাময় পর্বতগান্্র ও প্রাচীর থেকে অন্য কোন আওয়াজই শোনা যেতো না তীরা সবাই মিলে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সাথে এব্যাপারে অনেক আলাপ-আলোচনাও করেন । কিন্ত তিনি তাঁদের রায় কবুল করেন নি। তাঁদের সেই সব হাদীছ স্মরণ করিয়ে দেন যা জিহাদ, পাহারাদারী এবং জিহাদের রাস্তায় কঠিন মেহনত ও দুঃখ-কম্টের ফযীলত সম্পর্কে বর্ণিত হয়েছে। ৯ লাখনৌয়ে একবার তিনি কান্দাহারীদের ছাউনীতে তশরীফ নিয়েছিলেন । তিনি নিজেও যেমন অস্ত্রসজ্জিত ছিলেন--তেমনিই ছিলো অন্যান্যরাও যারা তার সঙ্গে ছিলেন। “আবদুল বাকী থান সাহেব এ দৃশ্য দেখে বলেন যে, হযরত! আপনার সব কথাই তো ভালো, কিন্ত একটি কথা আমার অত্যন্ত অপসন্দনীয় এবং তা আপনার বংশীয় আভিজাত্য ও মর্যাদার খেলাফও বটে। আজ পর্যন্ত কেউ এ তরীকা ইখতিয়ার করেনি । আপনার পক্ষে এমন কাজ শোভনীয় যা আপনার পিতা, পিতামহ ও পূর্বপুরুষ করে গেছেন। সৈয়দ সাহেব জিজ্ঞাসা করলেন--“সেটা কি £” বললেন,-_-“এ ঢাল তলোয়ার বন্দুক ইত্যাদি সজ্জিত হওয়া সব কিছুই জিহালত ও মুর্খতার উপকরণ £ আপনার পক্ষে এটা মোটেই সমীচীন নয় ।” একথা শুনতেই তার চেহারা রাগে ও ক্রোধে লাল হয়ে যায় এবং তিনি বললেন, “খান সাহেব ! আপনার একথার কি জবাব দেব? যদি বুঝতে পারেন তবে এটুকুই যথেষ্ট হবে যে, এগুলি কল্যাণ ও বরকতের উপকরণ, যা আল্লাহ্ তা'আলা আমশ্বিয়ায়ে কিরাম (আ)-কে দান করেছেন যেন তাঁরা কাফির ও মুশরিকদের সাথে ১. তিরমিযী শরীফে হযরত ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত হয়েছে যে, দু’টো চোখকে দোযখের আগুন স্পর্শ করতে পারবে না-তল্মধ্যে একটি চোখ যা আল্লাহর ভয়ে অশ্র- বিসজন করেছে, অপরটি যা আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে জাগরিত রয়েছে । অন্য হাদীছে বলা হয়েছে,--আল্লাহ্র যে বান্দার দু'পায়ই আল্লাহর রাস্তায় ধূলি ধূসরিত হয়েছে-আগুন তাকে স্পর্শ করতে পারবে না। ঈমান যখন জাগলো ৬৯ www.almodina.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।