ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এবং এগুলোকে জাহিল, গোয়ার ও নীচু শ্রেণীর লোকদের কাজ বলে মনে করতে শুরু করে। অধিকন্ত তাদের এরূপ “আকাদা-বিশ্বাস বদ্ধমূল হচ্ছিলো যে, “ইল্‌্ম ও “ইবাদত-বন্দেগী এবং মর্যাদা ও আভিজাত্যের সাথে এগুলোর কোন সম্পর্ক নেই। অন্যদিকে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর অন্তর রাজ্যে জিহাদ ফী সাবীলিল্লাহ্‌্র জোশ ও জয্বা তোলপাড় করেছিলো । এদেশকে জালিম- দের খপস্পর থেকে আযাদ করা, আল্লাহ্‌র কালিমাকে বুলন্দ ও সমুন্ত রাখা এবং ইসলামী শান-শওকতের পুনর্জাগরণের চিন্তা-ভাবনায় তার সমগ্র সত্তা ও অনুভূতি ছেয়ে গিয়েছিলো । তাঁর সমগ্র ধ্যান-ধারণা এই একটি চিন্তা-ভাবনাকে কেন্দ্র করেই আবর্তিত ও বিবর্তিত হচ্ছিলো । হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর বাল্যকাল থেকেই খেলাধূলার প্রতি ছিলো প্রবল আগ্রহ, বিশেষ করে বীরোচিত ও সৈনিকসুলভ খেলাধূলার প্রতি। কাবাডি অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সাথেই খেলতেন এবং অধিকাংশ সময় বালকদের দু’দলে বিভক্ত করে দিতেন। একদল অন্য দলের কেল্লার উপর হামলা করতো ও জয় করে নিতো । এরূপ অজাতসারেই তার শারীরিক ও সামরিক ট্রেনিং অব্যাহত ছিলো । ১২২৭ হিজরীতে তিনি টুংক রাজ্যের নওয়াব আমীর খানের সৈন্যবাহিনীতে যোগদান করেন এবং তাদের সাথে কয়েকটি যুদ্ধেও অংশগ্রহণ করেন। তাঁর উদ্দেশ্য ও লক্ষ্য ছিলো, এভাবেই এদেশের বুকে শর"য়ী হকৃমত কায়েম করার মওকা মিলবে এবং ছিনতাই- কারী ও জালিমদের হাত থেকে আযাদী হাসিলের রাস্তা সহজতর ও সুগম হবে। অতঃপর যখন তিনি (নওয়াব আমীর খান ) ইংরেজের সাথে সন্ধিচুত্তিচ সম্পাদন করে ছোট্ট একটি রাজ্য নিয়েই পরিতুষস্ট হন তখন তিনি তার সাহচর্য পরিত্যাগ করেন। তার এ আগ্রহ ও আকাঙ্ক্ষা স্বাভাবিকভাবেই অন্যান্য সাথীদের মাঝেও সংক্রামিত হয় এবং এ ছোট্ট গ্রামটি যা প্রথমে শুধু “ইবাদত-বন্দেগী এবং ঘিক্র ও তসবীহ পাঠের কেন্দ্র ছিলো-_-দেখতে দেখতে একটি সামরিক ছাউনিতে রূপান্তরিত হয়। সেখানে লক্ষ্যভেদ, অশ্বারোহণ এবং যুদ্ধ সংক্রান্ত অন্যান্য বিষয় এবং তার বাস্তব ও কার্যকর অনুশীলন ব্যতীত আর কিছুই দৃষ্টিগোচর হ'তো না। বড় বড় “উলামায়ে কিরাম ও মাশায়েখ, শরীফ খান্দা- নের আদরের দুলাল, আমীর-ওমরা ও ধনাত্য শ্রেণী, ফকীর-গরীব এবং ৬৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।