ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এ জগত ও জনসমাজে এমন অবস্থার সৃষ্টি হয় যে, তুমি বলতে এ যেন নবীর যুগ পুনরুজ্জীবন লাভ করেছে। এরূপ পরিস্থিতিতে কলকাতার শরাব বিক্রয়ের দোকানগুলোতে আক- স্মিকভাবে শরাব কেনাবেচা বন্ধ হয়ে যায়। দোকানদারেরা ইংরেজ সরকারের নিকট অভিযোগ পেশ করে যে, আমরা বিনা কারণে সরকারী ট্যাকস্‌ যুগিয়ে যাচ্ছি। কেননা একজন বৃযুর্গের বিরাট কাফেলাসহ এই শহরের বুকে পদার্পণের ফলে আমাদের দোকানগুলো বন্ধ হয়ে গেছে। শহর ও গ্রামাঞ্চলের সমস্ত মুসলমান তাঁর নিকট মুরীদ হয়েছে এবং তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে। তারা সকল প্রকার নেশা জাতীয় মাদকদ্রব্য থেকে তওবাহ করেছে । এখন কেউ আর আমাদের দোকানের কোলও ঘেষে না।৯ অতএব সরকারী হুকুমনামা বের হ'লো যে, যতদিন পর্যন্ত সৈয়দ সাহেব এবং তাঁর দলবল কলকাতায় অবস্থান করবে ততদিন পর্যন্ত ট্যাকস্‌ দেওয়া লাগবে না। তার বিদায় নেবার পর যদি সাবেক অবস্থার পুনর্বহাল হয় এবং শরাবের ক্রয়-বিক্রয় স্বাভাবিকভাবে চলতে থাকে তবে কর পুনরায় ধার্য করা হবে। সুর্খতার আসবাব অথবা কল্যাণ ও হিদায়াতের সমান £ সেই যুগে ভারতবর্ষের মুসলমানদের অশ্বারোহণ ও বীরত্বপূর্ণ বৈশিস্ট্যা- বলী দ্রুত লোপ পাচ্ছিলো। বিজয়ী জাতির কর্মনৈপুণ্য যা তাদের অতীতকে উজ্জ্বল ও চমকপ্রদ বানিয়েছিলো এবং যার সাহায্যে তারা সংখ্যায় অত্যন্ত অল্প হয়েও এই বিশাল ও বিস্তৃত দেশটাকে করতলগত করেছিলো-_-এখন আর তা তাদের ভেতর পরিদৃম্ট হচ্ছিলো না। তাদের স্বভাবে আরামপ্রিয়- তার অনুপ্রবেশ ঘটেছিলো। ইসলামী সহমর্মিতা ও ধর্মীয় চেতনাবোধ গিয়ে- ছিলো নিস্তেজ ও দুর্বল হয়ে। রুটিশ রাজশক্তি একের পর এক রাজ্য ও প্রদেশ গ্রাস করে চলেছিলো । অন্য দিকে মুসলমানেরা ছিলো দিবা স্বপ্নে বিভোর এবং আরাম-আয়েশে মত্ত। আর এরূপ দুঃখজনক ও কম্টকর পরিস্থিতিদৃষ্টে তাদের ভেতর চাঞ্চল্য ও অস্থিরতার কোন লক্ষণই দেখা যাচ্ছিলো না। এটা এত বেশী বেড়ে গিয়েছিলো যে, তারা অশ্বারোহণ, দুঃসাহস, শৌর্য-বীর্য ও যুদ্ধোপকরণকে অবক্তার সাথে দেখতে শুরু করে ১. ওয়াকায়ে আহমদী ॥ ঈমান যখন জাগলো ৬৭ www.almodina.com

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।