মওকা জোটে। অধিকাংশ লোকই বলতো যে, আমরা নতুনভাবে মুসলমান হয়েছি। প্রথম দিকে আমরা শুধুমান্র ইসলামের নাম এবং ধর্মের বেশ- ভ্ষা ও চেহারা-স্রতের সাথে পরিচিত ছিলাম ঃ তার হাকীকত সম্পকে ছিলাম সম্পূর্ণ অজ্ঞ । মওলানা “আবদুল হাই সাহেব জুম“আর ও মজলবার দিনে সালাতুজ্জো- হর বাদ সন্ধ্যা পর্যন্ত ওয়াজ করতেন। লোকজন পতঙ্গের ন্যায় সমবেত হতো । প্রতি দিন ৫০ থেকে ১০০ জন হিন্দু মুসলমান হ'তো। এদের থাকবার জন্য একটি আলাদা বাসগৃহ ছিলো। তাদের খিদমত ও আরাম-আয়েশের দিকে লক্ষ্য রাখার জন্য কাফেলার দশ-বারো জন লোক সর্বদা নিযুক্ত থাকতো । এ সময় গোটা বাংলাদেশে একটা রেওয়াজ অধিক মাত্রায় প্রচলিত ছিলো যে, প্রথম বিয়ে তো পিতা-মাতাই দিয়ে দিতেন। এরপর যখনই যার ইচ্ছে হ'তো কোন মহিলাকে নিজের বাড়ী উঠিয়ে আনতো এবং তাকে বিয়ে-শাদী ব্যতিরেকেই তার সাথে দাম্পত্য জীবন-যাপন করতো। কয়েক- জন “আলিমকে এই দায়িত্ব দেওয়া হয় যে, বায়"আত গ্রহণের পর তারা যেন পঞ্চাশ থেকে একশো জন মানুষের এক একটি দলকে আলাদা আলাদা বসিয়ে তাদের অবস্থাদি সম্পর্কে জিজ্তাসাবাদ করেন। যে সব নারী-পুরুষকে বিয়ে-শাদী ব্যতিরেকে দাম্পত্য জীবন যাপনরত পাওয়া যেতো এবং তারা যদি উপস্থিত থাকতো তবে এখানেই তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হ'তো। দু'জনের ভেতর কেউ অনুপস্থিত থাকলে তাদের ডেকে এনে বিয়ে পড়িয়ে দেওয়া হ'তো। কারো উপস্থিতি সম্ভব না হ'লে তাকে শক্তভাবে তাকীদ করা হ'তো যেন অতি সত্বর এ ফরযটি সম্পন্ন করা হয়। বিভিন গোত্র ও খান্দানের চৌধুরী এবং সর্দারগণ নিজ নিজ গোত্র ও খান্দানের মধ্যে প্রকাশ্য ঘোষণা করে দেয় যে, যারা সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর হাতে বায়‘আত এবং শরী“আতের বিধি-বিধানের প্রতি পাবন্দ্ হয়নি তাদের সাথে ভ্রাতৃত্ব সম্পর্ক ছিন্ন করা হলো, তাদের সঙ্গে আমাদের এবং আমাদের সঙ্গে তাদের কোনরূপ যোগসূত্র থাকবে না। এ ঘোষণায় বেশ জনসমাগম হতে থাকে । সৈয়দ সাহেবের প্রতি জনগণের আকর্ষণ অত্যন্ত ব্দ্ধি পায়। দীন-ধর্মের ব্যাপক প্রচলন ও নবী করীম (স)-এর বাস্তব জীবনাদর্শ অনুসরণ তৎপরতা জীবন্ত হয়ে ওঠে। এ অবস্থাটাই মাখখান প্রণেতার ভাষায় ব্যক্ত হয়েছে ঃ ৬৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।