[ আট] রৌশন করে তুলেছিলেন, কীভাবে অন্যায়-অবিচার ও দুর্নীতির পঙ্কে আর সমস্যা-সংকটের আবর্তে নিক্ষিপ্ত, অজ্ঞতা ও মূর্খতার বিষবাজ্পে জর্জরিত, শিরক ও বিদ'আতের সীমাহীন দরিয়ায় নিমজ্জিত, অবনতি আর অধঃপতনের চূড়ান্ত দ্বারপ্রান্তে উপনীত একটা জাতিকে তওহীদ ও ঈমানের নূরানী ধারায় সঞজীবিত করে তুলেছিলেন, কি করে ঝিমিয়ে পড়া মুমূর্য একটি বিশাল জনগোষ্ঠির মর্মমূল ধরে নাড়া দিয়ে তাকে মুজাহিদ কওমরূপে প্রতিষ্ঠিত করে গেলেন, সম্বিতহারা ও আত্মবিস্মৃত জাতিকে স্মৃতির রাজ্যে ফিরিয়ে এনে তাকে সম্বিত দান করলেন--তা ভাবলে সত্যিই অবাক হ'তে হয়। মুসলিম মিল্লাতকে তার হাত-গৌরবে পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়েই অব- শেষে বেছে নিলেন তিনি দুঃসহ ও ব্লেশকর জীবনের এক অনন্ত অধ্যায় । আর এ পথেই তিনি হাসিমুখে বিলিয়ে দিলেন সর্বাপেক্ষা অমূল্য তাঁর প্রাণ- বস্ততিকে এবং লাভ করলেন শাহাদতের মহান মর্যাদা। বলা বাহুল্য, ঈমান যখন জাগলো” নামের এ গ্রন্থটি আমাদের পরম শ্রদ্ধেয় বুযূর্গ সৈয়দ আহমদ বেরেলভী শহীদ রে)১-এরই কর্মমূখর অমর জীবনালেখ্য ৷ আম!র পরম সৌভাগ্য যে, এই মহান বুষূর্ণের অমর জীবন-কাহিনী অনুবাদের মাধ্যমে তাঁর সঙ্গে আমার একটি আত্মিক সম্পর্ক সৃষ্টির সুযোগ মিললো। সেই সঙ্গে গভীর দুঃখ ও বেদনায় ব্যথাতুর ও শোকাহত হয়ে পড়ি ঘখন দেখি-শোষক ও জালিম শিখশাহীর বিরুদ্ধে মুসলিম কওমের উঈমান-আমান ও “ইযযত-আবরা হেফাজতের মহান সংগ্রামে যখন তিনি “লিপ্ত ঠিক সে সময়ই ব্যক্তি, পারিবারিক ও সংকীর্ণ গোষ্ঠি স্বার্থ উদ্ধারের মানসে সেই সংগ্রামের পৃষ্ঠদেশে ছুরিকাঘাত করছে৷ উপমহাদেশের মুসলিম নামধারী কতিপস্ন কুলাঙ্গার, যার ফলশ্চতিতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন সাফল্যের 'দ্বারপ্রান্তে পৌছুবার পূর্বেই নির্মম ও করুণ পরিণতি লাভ করলো বালাকোট প্রান্তরের বিয়োগান্ত ঘটনার মাঝ দিয়ে। ফলে এক শতাব্দীরও বেশী সময়ের জন্য এ আন্দোলন গেল পিছিয়ে । দো'আ করি-- বালাকোটের সেই রক্তান্ত মহান আত্মত্যাগ আমাদের চলার পথের প্রেরণা হয়ে উঠুক এবং তাদের রক্তে ভেজা পথে উপমহাদেশের বুকে ইসলামের সোনালী সূর্য আবার হেসে উঠুক। বর্তমানের নিরন্তর কর্মব্যসন্ততা আমাকে এ কাজে প্রয়োজনীয় অখণ্ড মনোযোগ থেকে সরিয়ে দিতে চেয়েছে বারবার। তবুও চেয়েছি অনুবাদকে যথাসম্ভব সরল, প্রাঞ্জল ও সাবলীল করে তুলতে। জানি না, এতে কতখানি www.almodina.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।