ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

অধিকাংশই শুধু নামে মান্ত্র মুসলমান । এরা কবর পূজা ও পীর পূজায় লিপ্ত । সৈয়দ আহমদ বেরেলভী রে) এদের জিক্তাসা করেন,--তোমরা যে বায়তুল্লাহ্‌ শরীফ যাবার নিয়্যত করেছো,-__তা কি পরিমাণের পাথেয় তোমা- দের সঙ্গে আছে? যদি এমত পরিমাণে থাকে যে খেয়ে দেয়ে যেতে ও আসতে পারবে তবে ভালো কথা--_তোমরা যাও । তারা আরজ করলো যে, এমত পরিমাণ খরচের টাকা তো আমাদের কাছে নেই কিন্তু আমরা শুনেছি যে, আপনি সাধারণ অনুমতি দিয়ে দিয়েছেন যে, যে ব্যক্তিই যেতে ইচ্ছে করবে তাকেই আপনি সাথে নিয়ে যাবেন। আমরাও তাই পথে বেরিয়ে পড়েছি । তিনি বললেন,_-কথা তো সত্যি, যে শর্তের ভিত্তিতে আমরা সাধারণ ঘোষণার অনুমতি দিয়েছিলাম তা এই ছিলো, যে ব্যক্তিই ইচ্ছে করবে সেই হজ্জে যেতে পারবে, কিন্তু যেহেতু পথের সম্বল তোমাদের কাছে কম আছে সেহেতু তোমাদের উপর হজ্জও ফরয হয়নি এবং বায়তুল্লাহ. শরীফ যাবার অর্থ এটাই যে, আল্লাহ তা“আলা সন্তষ্ট ও রাষী হবেন। এখন ঘদি তোমরা সবাই একথা মেনে নাও তবে তোমাদের আমি একটি কথা বলবো যা এমনি ধরনের হজ্জ করা থেকে দ্বিগুণ পুরস্কার ও ছওয়াব”_- বরং এর থেকেও বেশী কল্যাণকর হবে। তারা আরযঘ করলো, এর থেকে আর কি উত্তম ব্যবস্থা হতে পারে। আমরা প্রস্তত আছি। তিনি বললেন যে, আমি তোমাদের সবাইকে খিলাফতনামা প্রদান করে আমার খলীফা নিযুক্ত করবো এবং আমি তোমাদের যেখানে পাঠাবো তোমরা সেখানে যাও। তারা জানায়-_-আমরা এ কাজের জন্য প্রস্তুত আছি। সৈয়দ আহমদ বেরেলভী (রে) বললেন, আমি তোমাদের স্বদেশেই ফেরত পাঠাচ্ছি এবং পরিচিতি পত্র লিখে দিচ্ছি । সেখানে গিয়ে মুসলমানদের তওহীদ ও সুন্নতে রসূল (স') সম্পর্কে অবহিত করবে,-শিরক্‌ ও বিদ'আত থেকে বাঁচাবে। কিন্তু একটি কাজ অবশ্যই করবে যে, যদি কেউ তোমাদের চেলাকাঠ, পাথর, লাথি, ঘুষি-_-যা দিয়েই মারতে আসুক না কেন-_ সর্বাবস্থায় ধৈর্য ধারণ করবে আর তাদের কিছুই বলবে না। এ ভাবেই শিক্ষা প্রদানের কাজ চালিয়ে যাবে। আল্লাহর ফযলে দেখতে পাবে--অতি অল্পদিনেই দীন- ৬৪ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।