ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করছো । তোমাদের উচিত আল্লাহ্‌ তা'আলার এসব নেয়ামতের তোমরা শুকরিয়া আদায় করবে এবং তার নেয়ামতের না-শোক্রীকে ভয় করবে। অতএব তোমরা আজ থেকে পরস্পরের সাথে মিলে মিশে যাও।” একথা শোনা মাত্রই সবাই একে অপরকে বুকে জড়িয়ে ধরে এবং পরস্পর পরস্পরের সাথে আলিঙ্গনাবদ্ধ হয়, নিজেদের মধ্যে সন্ধি সমঝোতা করে নেয় । এরই পরিণতিতে সৈয়দ সাহেবের অনুসারী হাজার হাজার পরিবারের লোকজন নিজেদের পারস্পরিক অনৈক্যের হাত থেকে তওবাহ করে । তাদের ছাড়া অন্যান্য যেসব হিন্দু-মুসলমান সেখানে উপস্থিত ছিলো_এই অবস্থা দেখে তারাও আশ্চর্য ও বিস্মিত হয়ে যায় এবং বলাবলি করতে থাকে যে, বছরের পর বছর এখানকার শেঠ ও সম্মানিত মহাজন অভিজাত ও আমীর-ওমরা শ্রেণীর লোকজন তাদের মধ্যে শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতা করতে চেস্টা চালিয়ে আসছিলেন, কিন্তু কারো চেষ্টাতেই কোন ফলোদয় হয়নি । আর কিনা সৈয়দ সাহেব একটিমান্ত্র জলসাতেই সে সবের নিষ্পত্তি করে দিলেন !৯ তওবা ও বায়'আতের গুঞ্জন ধ্বনি ক্রমে ক্রমে হাসপাতালের রোগীদের নিকট পর্যন্ত পৌছে যায়। বেনারসের প্রসিদ্ধ পুরনো টাকশালটিতে ইংরেজরা হাসপাতাল প্রতিষ্ঠা করে- ছিলো। এখানে ৫০-৬০ জন মুসলমান রোগীও ছিলো। তারা নিজেদের লোক পাঠিয়ে সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর খিদমতে দরখাস্ত পেশ করে যে, আমরা অক্ষম বিধায় আপনার ওখানে আসা আমাদের পক্ষে খুবই কঠিন। মেহেরবানী করে আল্লাহ্‌র ওয়াস্তে আপনি যদি এখানে আসেন তবে আমরাও বায়'আত হতে পারবো । একদিন তিনি কতিপয় লোকজনসহ সেখানে তশরীফ রাখেন এবং মুসলমান রোগীদের বায়'আত গ্রহণ করেন । নফল থেকে ফরয পর্যন্ত “আজীমাবাদ (পাটনা) পৌছুবার পর কতিপয় তিব্বতীয় মুসলমানের সাথে সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সাথে সাক্ষাৎ হয় । তারা হজ্জ- ব্রত পালনের উদ্দেশ্যে পথে ক্ষণিক যাত্রা বিরতি করেছিলো। তিনি তাদের নিজের দেশ এবং সে দেশের মুসলমানদের অবস্থা ও কুশলাদি জিক্তেস করেন। তারা বললো যে, সেখানে মুসলমানদের সংখ্যা খুবই কম আর ১. ওয়াকায়ে' আহমদী ; ঈমান যখন জাগলো ৬৩ www.almodina.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।