ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কোন কোন সময় একই মহল্লাতে কয়েক হাজার লোক তাঁর নিকট বায়'আত হয়েছে । দ্বিতীয় কি তৃতীয় দিন এক মহল্লার লোকেরা সৈয়দ আহমদ বেরেলভী (র)-কে নিয়ে যায় এবং বলে যে, আজ দু'বেলায়ই আপনার যিয়াফত । তারা কয়েকশো তা'ধিয়া ভেঙে-চুরে তার কাগজ ও লাকড়ী- গুলো জমিয়ে বেশ রাশ করে তোলে। সৈয়দ সাহেবকে নিয়ে গিয়ে তারা সে সব দেখিয়ে বলে যে, আপনার দাওয়াতের খানা রান্না করবার জন্য এগুলোই স্বালানী হবেঃ দু'বেলাই লাকড়ীগুলো জ্বালানো হবে। এরপর এ লাকড়ীগুলো দিয়েই তারা পোলাও পাক করে এবং পুরো কাফেলাকে খাওয়ায় । অগণিত লোক যারা তখনও বায়'আত হয়নি তারাও এ সময় বায়”আত নেয়।৯ এখানে মুসলমানদের বিভিন্ন বংশ ও গোষ্ঠির মধ্যে বহুকাল থেকে ঝগড়া-বিবাদ চলে আসছিলো । একে অপরের মুখ দেখা ও পরস্পরের প্রতি পরস্পরের সালাম-কালাম ইত্যাদিতেও অনভ্যন্ত হয়ে পড়েছিলো । কয়েক বছরের ভেতরেও একে অন্যের সাথে মোলাকাতের সুযোগ আসতো না"-আর এ শজুতা ও সম্পর্কচ্ছেদ উত্তরাধিকারসূত্রেই পুরুষানুক্রমে চলে আসছিলো । হযরত সৈয়দ আহমদ বেরেলভী (€র) সেখানকার মুসলমানদের মধ্যে সন্ধি সমঝোতা স্থাপন এবং বিবাদ-বিসম্বাদ নিরসনে অত্যন্ত কার্যকর ভূমিকা গ্রহণ করেন। তিনি কতিপয় বংশ ও গোষ্ঠির চৌধুরী, নেতৃস্থানীয় ও অভিজাত ব্যক্তিবর্গকে, যাদের মধ্যে সাপে-নেউলের সম্পর্ক বিরাজ করতো, একের সাথে অপরকে হাতে মিলিয়ে দেন। একবার তিনি এদের সবাইকে একত্র করে বলেছিলেন যে, “আমার অনেক লোকের নিকট থেকে শুনছি যে, বহু বছর ধরে তোমাদের পরস্পরের মধ্যে ঝগড়া-বিবাদ ও অনৈক্য বিরাজ করছে আর তা কোনভাবেই নিরসন হচ্ছে না। এসবই শয়তানী চক্রান্ত এবং এতে বিভিন্ন রূপ ক্ষতির আশংকা প্রচুর। দীন-ধর্মের জন্যও বটে আর দুনিয়ার জন্যও বটে। দুনিয়ার বুকে সবচেয়ে ক্ষতিকর বিষয় হলো আত্মীয়তা বিচ্ছেদ। আল্লাহ তা'আলা তোমাদের ধনী ও মালদার বানিয়েছেন আর দিয়েছেন সর্বপ্রকার বুদ্ধি-কৌশল। এসব দুনিয়ার কাজের জন্যে যেমনি ইচ্ছে করছো ব্যয় করছো। নিজের নাম ও খ্যাতি ১. ওয়াকায়ে' আহমদী ৷ ৬২ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।