ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তৌহীদ ও খালেস দীনের জন্য হতো প্রতিজ্তাবদ্ধ। শির্ক ও বিদ“আত, পাপ, অন্যায় এবং গহিত কাজ থেকে বিরত থাকবার শপথ নিত। আল্লাহ্‌র নির্দেশাবলীর মর্যাদা এবং রসূলে করীম (স')-এর সুন্নত (বাস্তব জীবনা- দর্শ)-এর প্রতি মহব্বত, তাদের মন ও মগজে দৃঢ় বদ্ধমূল হয়ে যেত। এ বায়'আত গ্রহণের প্রভাব তাদের জীবনে অত্যন্ত দ্রুত দেখা দিত। শির্ক, বিদ'আত ও নিন্দনীয় কাজের নাম নিশানা মুছে ফেলা হতো। তা“যিয়া ভেঙে ফেলা হতো। চবুতরা, ইমামবাড়া মসজিদে রূপান্তরিত করা হতো। অনেক সময় দেখা গেছে যে, লোকজন নিজেরাই কাগজের নিমিত তা“ষিয়া জ্বালিয়ে এর দ্বারাই তাঁর কাফেলাকে দাওয়াত করেছে। শহরের সমস্ত অধিবাসী তাঁর অভ্যর্থনায় বেরিয়ে আসতো, কেউই অবশিষ্ট থাকতো না। লোকজনের ধারণা ছিলো, কোন কোন সময় গ্রামাঞ্চল ও শহরের এমন কাউকে দেখা যেত না যে তওবাহ ও ঈমানের নতুন শপথে উদ্দীপ্ত না হয়েছে। বেনারসে একবার ১৫-১৬ দিন অবধি পানি বর্ষণ অব্যাহত থাকে । মুষলধার এ রুষ্টিতেও সেখানকার লোকেরা সৈয়দ আহমদ বেরেলভীা (€র) কে বায়'আতের উদ্দেশ্যে নিজেদের বাড়ী-ঘরে নিয়ে যেত। কোন কোন সময় বাসায় ফিরতে তার গভীর রাত হয়ে যেত। রাস্তায় কাদা পানি থাকা সত্ত্বেও যাতায়াতের ব্যাপারে কখনো তিনি কারো সাথে ওজর-আপত্তি করেন নি। মিঞা দীন মুহাম্মদ বলেন, বেনারসে যে সময় লোকজন তাঁকে নিতে আসতো-_ঠিক সে মুহ্র্তেই তিনি তাদের সাথে চলে যেতেন । অন্ধ- কার রাত, বিজলী চমকাচ্ছে, ব্ুষ্টির অবিশ্রান্ত ধারা--এমতাবস্থায়ও তিনি হারিকেন হাতে লোকজনের ঘরে ঘরে গিয়ে হাযির হতেন। লোকজন বায়আত হ'তো। কোন কোন সময় তিনি লোকদের বলতেন, ভাইয়েরা ! এরূপ পানি কাদায়- তোমাদের চলাফেরা সে তো শুধুমাত্র আল্লাহর উদ্দে- শ্যেই । যদি আল্লাহ্‌ পাক পরওয়ারদিগার তোমাদের এই চলাফেরাকে পছন্দ করে আপন বান্দাদের--তার তাবেদার বান্দার ভেতর শামিল করে নেন তবে তা খুবই সুখের হবে। একথা শুনে আমরা খুশী হয়ে যেতাম এবং এ মুহ্র্তের কম্টকে আরাম ও শান্তির বলে মনে করতাম আর এতে আমরা ঘাবড়াতাম না মোটেই ।৯ ১. ওয়াকায়ে' আহমদী £ ঈমান যখন জাগলো ৬৯ www.almodina.com

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।