পতিনি চাদরমুড়ি দিয়ে নেমে আসুন নৌকা থেকে । এ নির্দেশ তিনি তিনবার দেন। দুবার বলার পরও অবতরণ না করাতে তিনি তৃতীয়বার বলেন যে, যেরূপ শরয়ী পর্দা সম্পর্কে তোমাকে বলা হয়েছে ঠিক তেমনিভাবে চাদর দিয়ে নিজেকে আর্ত করে নৌকা থেকে নেমে এসো। অতঃপর মওলানা সাহেবের স্ত্রী তদ্রপ আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে নৌকা থেকে অবতরণ করে তীরে এসে দীড়ান। মওলানা অদূরে দাঁড়িয়ে বলতে থাকেন, ঘরে কি আমি তোমাকে বলিনি যে, এ সফরে তোমাকে যাতা ঘোরাতে হবে, রুটিও প্রস্তুত করতে হবে, প্রয়োজনীয় সকল কাজই করতে হবে। এমনকি পদব্রজেও চলতে হবে। এসব স্বীকার করার পরই আমি তোমাকে সাথে নিয়েছি। এরপর তিনি সমবেত মহিলাদের সম্বোধন করে বলতে থাকেন, দেখুন! “আবদুল হাইয়ের স্্রী দীড়িয়ে আছে এবং শর'য়ী পর্দা আল্লাহ্ এবং তার রসূল (সে-)-এর হুকুম মুতাবিক একেই বলা হয়। একথা তিনবার বলার পর তিনি স্ত্রীকে বলেন, এখন এ নৌকায় গিয়ে বসো। এরপর তিনি মওলানা ওহীদুদ্দীন সাহেবকে বলেন যে, আমাদের বোন বিবি রোকাইয়াকে বলে দিন যেন সে মহিলাটিকে নিজের কাছে ডেকে নিয়ে বসতে দেয়, তাকে উপদেশমূলক কথা বলে এবং দীন-ইসলাম সম্পকিত কথাবার্তা ও মসলা-মাসায়েল শেখায়। বিবি রোকাইয়াও এসব কথা শুনছিলেন। তিনি মগলবী সাহেবকে বললেন, “ভাইয়াকে বলে দিন যেন তিনি তাকে এখানে পাঠিয়ে দেন।” ১ তওবা ও ঈমানের বাতাস প্রবাহিত হচ্ছে হাজীদের এ কাফেলাকে রায়বেরেলী থেকে কলকাতা পর্যন্ত যুক্ত প্রদেশ, বিহার ও বাংলা--এই তিনটি প্রদেশের বহু শহর বন্দর গ্রাম অতিক্রম করতে হয়। শহরের জনবসতি, তার গুরুত্ব এবং শহরবাসীদের চাহিদা ও আগ্রহ মাফিক কাফেলা বিভিন্ন জায়গায় অবস্থান করতো । এ সমস্ত জায়গায় এ কাফেলাকে যেরূপ উষ্ণ উৎসাহ, গভীর আগ্রহ ও পরম সমা- দরে অভ্যর্থনা জানানো হ'তো, সেসব দুশ্য ছিলো সত্যি বিরল। মনে হচ্ছিলো এদেশ যেন নতুন করে জেগে উঠছে এবং তওবার যেন গণ-আমন্ত্রণ জানান হয়েছে। লোকজন দলে দলে আোতধারার ন্যায় সৈয়দ সাহেবের খেদমতে হাষির হয়ে বায়"আত হ'তো, তার হাতে হাত দিয়ে তওবা করে ১. ওয়াকায়ে আহমদী, ৬৪৯-৬৫১ পৃষ্ঠা । ৬০ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।