ও অহংকার সৃম্টি হয়ে যায়। তারা মনে করতে শুরু করে যে, অন্যদের থেকে তারা উত্তম। বিশেষ করে যাদের সম্পর্কে তারা জানতে পারতো যে, তারা পাপী এবং আল্লাহ্দ্রোহিতামূলক ও অন্যায় কাজে লিস্ত--তাহলে তারা তাদেরকে ঘৃণা ও অবজ্তার চোখে দেখতো । শরীফ খান্দানের (অভিজাত বংশের ) মেয়েরা সে সমস্ত মেয়েদের সাথে উঠাবসা করাকে মোটেই পছন্দ করতো না-যারা তাদের তুলনায় বংশীয় মর্যাদায় খাটো এবং একে অত্যন্ত দুষণীয় মনে করতো । এত কঠো রভাবে পর্দাপালিত হতো যে, কখনও কখনও এর কারণে তাদের আল্লাহ্ নির্দেশিত ফরয তথা অবশ্য পালনীয় কার্যাদি ও সালাত পরিত্যাগ করা অপরিহার্য হয়ে পড়তো । উল্লিখিত মহিলাটি তওবা করার পর সৈয়দ সাহেব তার ভাতিজা সৈয়দ “আবদুর রহমানকে বলেন যে, একে নৌকায় উঠিয়ে দাও। মহিলাটিকে নৌকায় নিয়ে যাওয়া হলে সমবেত মহিলারন্দ চিৎকার শুরু করলো যে, এখানে কোন জায়গা নেইঃ একে অন্য কোন নৌকায় উঠাও। সৈয়দ “আবদুর রহমান সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর নিকট আরজ জানালেন । তিনি অতঃপর মওলবী ওহীদুদ্দীন সাহেবকে বলেন যে, নেকবখ্ত এই মহিলাটিকে কোন একটি জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দাও। তিনি সমবেত মহিলাদের নিকট একে জায়গা দেবার জন্য বলাতে তারা বলতে শুরু করে যে, যেহেতু মহিলাটি একটি বাজারী স্ত্রীলোক,--সেহেতু তারা তাকে তাদের নৌকায় বসতে দেবে না। এ ঘটনাও সৈয়দ “আবদুর রহমান সৈয়দ সাহেবের নিকট বিরত করেন। মওলানা “আবদুল হাই সাহেব একথা শোনেন এবং সেখান থেকে উঠে নৌকার কাছে যান এবং সমবেত সমস্ত মহিলাকে লক্ষ্য করে বলতে থাকেন যে, তোমরা এই নেকবখত মহিলাটিকে নিজেদের নৌকায় কেন বসতে দিচ্ছো না আজ থেকে এই নেকবখৃত মহিলাটি বিগত দিনের সকল পাপ কাজ থেকে তওবা করেছে আর এ মুহূর্তে সে আমাদের সবার থেকে উত্তম। আল্লাহ, পাক ও তাঁর রসূলের শরয়ী হুকুম তোমাদের উপর যেমন ফরয--এর উপরও ঠিক তেমনি ফরয। প্রত্যুত্তরে সবাই জানায় যে-যদি কথা এটাই হয়ে থাকে তবে পর্দাবৃত করে ছাদের উপর নিয়ে গিয়ে তাকে আলাদাভাবে বসিয়ে দিন। মওলানা বলেন, ছাদের উপর! যখন তোমাদের ভেতর কেউ ছাদের উপর গিয়ে বসতে পারে না--তখন সে কেন সেখানে বসবে! এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা চলে। এতে তিনি ক্রোধাম্িত হয়ে বলেন যে, এদের মধ্যে “আবদুল হাইয়ের স্ত্রী যিনি আছেন _ ঈমান যখন জাগলো ৫৯ www.almodina.com
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।