ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

মসীহতও দিক-নির্দেশ দেন এবং ইট পোড়ানে ওয়ালাদের এই বলে সান্তনা দেন যে, আমরা অবশ্যই তোমাদের ওখানে আসবো এবং দাওয়াতও খাবো। অতঃপর তিনি তাদের ওখানে তশরিফ নেন এবং খানাপিনা করেন।১ ভাইয়াকে বলে দিন যেন তিনি তাকে এখানে পাঠিক্মে দেন সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর এরূপ সতর্কতা ও বিচক্ষণতা এবং বাস্তব ও কার্যকরী নমুনার বরকতে এ সমস্ত লোকদের এবং শহরবাসীদের মধ্যে অস্পৃশ্যতা ও অপরিচিতির যে প্রাচীর ও ব্যবধান সৃষ্টি হয়েছিলে। তা এমনিতেই ধূলিস্যাৎ হয়ে যায়। এরপর সমস্ত লোকই তাদের সাথে খানাপিনা শুরু করে । মওলানা “আবদুল হাই রে) ছিলেন এই গোটা কাফেলা ও মুজাহিদ বাহিনীর শেখুল ইসলাম এবং নির্দিষ্ট কোন স্থানে অবস্থানকালে কিংবা সফরের প্রতিটি স্থানে ওয়াজ-নসীহত করা ছিলো তাঁর নিত্য দিনের কর্মসূচীর অঙ্গ । যখন এ কাফেলা কোন জনবসতিতে অবতরণ করতো এবং অব- স্থান নিতো মওলানা “আবদুল হাই সাহেব ওয়াজ করতেন এবং লোকদের অবস্থার সংস্কার সাধন ও পরিশুদ্ধিৎ তওবাহ ও আল্লাহ্‌র সান্নিধ্য এবং যাবতীয় গোনাহ থেকে দূরে থাকার নসীহত করতেন £ বিদ'আত এবং মুশরিকদের রীতিনীতি ও আচার-অনুষ্ঠান থেকে তওবা করার দাওয়াত দিতেন। তাঁর ওয়াজ-নসীহতে অধিকাংশ লোকের চোখ অশ্ুসজল হয়ে উঠতো, সৃষ্টি হতো অন্তর-মানসে ঈমানের তপ্ত প্রেরণা । সে নতুনভাবে ইসলাম ও ঈমানী প্রেরণায় উদ্বদ্ধ হতো এবং আল্লাহ্‌ ও তাঁর রসূল সে)- এর আনুগত্যের এবং সকল পাপ কাজ ছেড়ে দেবার দৃপ্ত শপথে উদ্দীপ্ত হতো। আল্লাহর অপার কুদরত ! একবার জনৈক বারবণিতা মওলানার কোন এক ওয়াজ মাহফিলে এসে উপস্থিত হয়। এখানে স্বল্পকালীন অব- স্থানের পর পুরনো পেশার প্রতি তার দ্বণার স্থৃ্টি হয়। সে তক্ষুণি পুরনো পেশা থেকে তওবা করে এবং ঈমান ও আনুগত্য, পবিত্র ও সৎজীবন যাপনের জন্য মওলানার হাতে শপথ নেয় । কিন্ত মুসলিম খানদানগুলোতে বহুবিধ জাহিলী অভ্যাস তখন শেকড় বসেছিল। তাদের মধ্যে খান্দানী শরাফতী তথা বংশগত আভিজাত্যের গর্ব ১. ওয়াকায়ে' আহমদী। ৫৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।