নয় । বিশেষ করে শাসকশ্রেণী এবং নেতৃস্থানীয় পর্যায়ের লোকেরা এ ব্যাধিতে আরও বেশী রকমে আক্রান্ত হয়ে পড়েছিলো । এদের ভেতর পাশ্ববর্তী জাতিগোম্ঠির প্রভাবে জাহেলিয়াতের কতিপয় নিরুষ্ট অভ্যাস ও প্রথা সৃষ্টি হয়। এ সবের মধ্যে একটি ছিলো, জাতিভেদ প্রথা অর্থাৎ বিশেষ গোষ্ঠি ও বংশকে উঁচু ও সন্জান্ত মনে করা, কতিপয় পেশাকে হীন ও নিকৃষ্ট মনে করা এবং বংশ ও আভিজাত্যের গর্বে গর্ববোধ করা। এরূপ শ্রমজীবি ও পিছিয় পড়া মানুষের সাথে মেলামেশা, তাদের সাথে খানাপিনা এবং তাদের হর্ষ-বিষাদে তথা দুঃখে-সুখে যোগদান করাকে অনেক অভিজাত লোক লজ্জা ও অবমাননার বিষয় বলে মনে করতো । মির্জাপুরের সাত ঘর মুসলমান ইটের ভাটার কাজ করতো । এরা ছিলো বেশ ধনী লোক। এদের প্রত্যেকের বাড়ীতেই পঞ্চাশ-ষাটটি করে গাধা ও খচ্চর ছিলো। যারা এদের থেকে ইট কেনাকাটা করতো এবং পরিবহন খরচ দিতো -_-তারা এ সমস্ত গাধা ও হচ্চরের পিঠে বোঝাই করে পাঠিয়ে দিতো। শহরে এরা পরিচিত ছিলো গাধাওয়ালা নামে । যদিও এরা ছিলো নিজ কওমের মধ্যে অত্যন্ত শরীফ-_কিন্ত শুধুমান্তর এই নাম ও পেশার হীনতা ও নীচতার কারণে মির্জাপুরের অভিজাত এমনকি গরীব মুসল- মানেরাও এদের বাড়ীতে খানাপিরন্না করতো না। এরা একদিন হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র)-এর খেদমতে গিয়ে আরজ জানায় যে, তিনি যেন মেহেরবানী করে তাদের গরীবখানায় তশরীফ রাখেন এবং তাদেরকে বায়'আত করে ধন্য ও গৌরবাধিত করেন। তিনি এ আবেদন মঞ্জুর করেন। সেখানকার মুসলমানরা আরজ করলো সৈয়দ সাহেব যেন সেখানে না যান। কেননা এরা গাধাওয়ালা হিসাবে পরিচিত--যেজন্য শহরের" কোন মুসলমানই তাদের ওখানে খানাপিনা গ্রহণে করে না। সৈয়দ সাহেব উত্তর বললেন, এটা কি কথা? তারা তো তোমাদের মুসলমান ভাই । তারা হালাল পেশা অবলম্বন করেই জীবিকা নির্বাহ করে থাকে । আর এ পেশাতে কোনই দোষ নেই। এটাকে দোষ ভাবাটাও অত্যন্ত দোষের বিষয় আর তা এজন্য যে, গাধা ও খচ্চর পালা-পোষা এবং এতে সওয়ার হওয়া সুন্নত। আশ্িয়ায়ে কিরাম ও আওলিয়াকুল খচ্চর পুষেছেন এবং তার উপর সওয়ারও হয়েছেন। এখন পর্যন্ত মক্কা মু'আ- জ্জমা এবং মদীনা মুনাওয়ারাতে এ রীতিই প্রচলিত। এরপর তিনি তাদের ঈমান যখন জাগলো ৫৭ www.almodina.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।