ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তারাও মাহরূম । ধনাত্য বহু ব্যক্তি এখনও জীবিত এবং এরূপ ওয়াস- ওয়াসার কারণে তারা হজ্জে ষায় না। অতএব তুমি নিজ অসীম রহমত দ্বারা এমন রাস্তা খুলে দাও যেন মানুষ ইচ্ছা করা মাত্রই নিশ্চিন্তে ও নির্ভয়ে হজ্জে যেতে পারে, এরূপ একটি মহামূল্যবান নিয়ামত থেকে কেউ যেন বঞ্চিত না থাকে । আমার এই দোয়া সেই মহান সত্তা কবুল করেছেন। ইরশাদ হয়েছে যে, হজ্জ্ব থেকে ফিরে আসবার পর এ রাস্তা সাধারণের সামনে খুলে দেয়া হবে। অতএব আল্লাহ চাহেনতো যেসব মুসলমান ভাই আগামী দিনের জন্য জীবিত থাকবেন তারা স্বয়ং স্বচক্ষে এরূপ অবস্থা দেখতে পাবেন 1” অতঃপর তাই হয়। তার এ সফরের বরকতে হজ্জ্বের দরজা খুলে যায় এবং তা এমনিভাবে খোলে যে, হাজীদের তালিকা বরাবর বিস্তৃত থেকে বিস্তৃততর হতে থাকে এবং এটা পরিত্যাগ করার কাহিনী পুরনো কিসসা-কাহিনীতে পরিণত হয়। এর স্থান এখন শুধু ইতিহাসের দুূরদিগন্ত রেখার একটি কোণে কিংবা ইতিহাসের টিকায় নিবদ্ধ । খিদমতে খাজ্‌ক বা জনসেবা কলকাতার পথে মির্জাপুর পৌছে তিনি দেখতে পান, ফেরী ঘাটে তুলো ভর্তি একটি নৌকা দীড়িয়ে । তুলোর মালিক এসব গুদামে নিয়ে যাওয়ার জন্য মজ.রের অপেক্ষা করছিলো। তিনি সঙ্গী-সাথীদের বললেন, “তুলোর গ্রাইটগুলো উঠিয়ে নাও”। শতাধিক মানুষ নৌকায় নেমে যায় এবং দেখতে দেখতে নৌকা খালি করে গুদাম ঘরের দরজায় পৌছিয়ে দেয়। মানুষ এদুশ্য দেখে রীতিমত বিছ্মিত ও হতচকিত । তারা পরস্পর বলাবলি করতে থাকে,-এসব লোক তো সত্যিই আশ্চর্য ধরনের । জানা নেই শোনা নেই, »তুলোওয়ালার কাজ বিনা মজুরীতে আল্লাহ্‌র ওয়াস্তে এভাবে করে দিলো । নিশ্চয়ই লোকগুলো অত্যন্ত আল্লাহ্‌ওয়ালা হবে।৯ ইসলামী সাম্য শত শত বর্ষব্যাপী ভারতবর্ষের বুকে বসবাস করার ফলে মুসলমানেরা অনৈসলামিক ধ্যান-ধারণা ও অভ্যাস দ্বারা অনেকখানি প্রভাবিত হয়ে যায়। এদের ধর্মীয় শিক্ষাও ছিলো অপূর্ণ ; প্রয়োজনের তুলনায় তা মোটেই যথেষ্ট ১. ওয়াকায়ে* আহমদী, ৬৪৬ পৃষ্ঠা । ৫৬ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।