অবাধ সেই পবিভ্র দিনটিও এসে যায় এবং শওয়াল মাসের শেষ তারিখ সোমবার (১২৩৬ হিজরী ) দিন চার শো” সাথীসহ তিনি তাকিয়া নামক স্থান থেকে রওয়ানা হন। সীনদী২ পার হয়ে অপর পাড়ের সমবেত লোকজনকে বিদায় দেবার এবং তাদের থেকে বায়'আত নেবার উদ্দেশ্যে তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন। এরপর তিনি রওয়ানা হন দালম্রঙ অভিমুখে- যেখান থেকে তাঁর নৌকাযোগে কলকাতা যাবার কথা ছিলো । নিজ শহর ছাড়ার সময় সফরসঙীদের সংখ্যা ছিলো চারশো । এ কাফেলা ছিলো একটি ভ্রাম্যমাণ মাদরাসা, একটি চলমান সেনাছাউনী এবং খালেস ইসলামী পরিবেশে । এতে “উলামায়ে কিরাম ওয়াজ করতেন। অন্য লোকজন দীন ও শরীয়ত সম্পর্কিত হুকুম-আহকাম এবং ইসলামের আদব-আখলাক শিখতো। কাফিলার সকল সঙ্গী-সাথীই সর্দি-গরম বরদা- শৃত করতে প্রস্তুত ছিলো এবং অভাব-অনটনেও আল্লাহর ঘিকরে থাকতো মুখর। কখনও ভীষণ র্ষ্টিপাত হতো, কখনও বা রৌদ্রের প্রচণ্ড দাবদাহ। পথে জলাভূমি, কাদামাটি এবং নদী-নালা পড়তো। যদি কখনও কারও পা পিছলিয়ে যেতো সে হাসি মুখে আল্লাহর শুকরিয়া আদায় করতো এবং বলতো, তোমার প্রতিদানের কুরবান যে তোমারই রাস্তায় পড়ে গেছি; পেছনের সমস্ত হোঁচট খাওয়া, বেকার ও অর্থহীন ঘোরাফিরার এটাই কাফফারা । কেউ কেউ আবার খাজা হাফিজের এ কবিতাও কোন সময় আর্ত্তি করতো ঃ কাবার উদ্দেশ্যে যদি মরু প্রান্তরে পা রাখো, বাবলা গাছের কাটার আঘাতে দুঃখ করো না। চারদিন চলার পর কাফেলা কিছুটা পথ অতিক্রম করে। “এশার সালাত আদায়ের পর সৈয়দ সাহেব সমবেত কাফেলাকে লক্ষ্য করে বলেন, ভাই সব! তোমরা আজ কয়েকদিন যাবত মওলানা “আবদুল হাইয়ের ওয়াজ ১. কলকাতা পৌছুতে পৌছুতে এ সংখ্যা সাতশ'তে গিয়ে দীড়ায়__যাদের নিক্পে তিনি হজ্জ সফরে রওয়ানা হন। ২. উল্লিখিত নদী হযরত শাহ “আলামুল্লাহ রে)-এর নিমিত মসজিদের ঠিক নিম্নদেশ দিয়ে প্রবাহিত। এ নদী হরদই-এর একটি স্থান থেকে উৎসারিত এবং রায়বেরেলী* প্রতাপগড় ও জৌনপুর জেলা অতিক্রম করে গঙ্গায় পতিত হয়। ৩. রায়বেরেলী জেলার একটি তহশীল ও এঁতিহাসিক ছোট শহর। এটি উচ্চ ভূমিতে গঙ্গার তীরে অবস্থিত । ৫৪ ঈমান যখন জাগলো www.almodina.com
— Page 69 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.