ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

নয়। জুতরাং এ দেশের মুসলমানদের উপর হজ্জব্রত পালন ফরয হওয়ার কথা বলা পবিত্র কুরআনের উক্ত আয়াতের পরিপন্থী । হজ্জ ফরয না হওয়া এবং ভারতীয় মুসলমানদের উপর থেকে হজ্জের ফরযিয়ত অবসান ঘটার ব্যাপারে তারা রীতিমত ফতওয়াও প্রদান করেছিলো। কিন্তু ধর্মীয় তেজস্বিতা, ঈমানী দিক দিয়ে দুরদৃষ্টিসম্পন্ন এবং পাণ্ডিত্যের অধিকারী “উলামায়ে কিরাম অনুভব করলেন যে, এটা একটা ধর্মীয় বিধানের বিকৃতি ও ফিতনা হিসেবে দেখা দেবে । সময়মতো এটা প্রতিরোধ করা না গেলে ভবিষ্যতে এর উৎসাদন ও উচ্ছেদ কম্টকর হয়ে দেখা দেবে, দীড়াবে কঠিন হয়ে এবং ইসলামের বিরাট ও অতীব গুরুত্বপূর্ণ একটি ফরয ও ধর্মের এই গুরুত্বপূর্ণ রুূকনকে দ্বিতীয়বার জীবন্ত করে তুলতে স্থায়ী রেনেসী ও ‘জিহাদের আবশ্যকতা দেখা দেবে। তাতে ইসলামের মযবুতী ও সুদৃঢ় দুর্গে এমন একটি ফাটল দেখা দেবে, যা পুরণ করা মোটেই সহজসাধ্য ব্যাপার হবে না। সুতরাং সৈয়দ আহমদ বেরেলভী রে) এবং তাঁর দু'জন সাথী মওলানা আবদুল হাই বুরহানভী ও মওলানা মুহাম্মদ ইসমাঈল (রর) জ্ঞানপূর্ণ, বাস্তব এবং কার্যকর উপায়ে এ ফিতনার উৎখাত করার জন্য প্রচেষ্টা শুরু করেন। এরপরই সৈয়দ সাহেব হজ্জ গমনের প্রকাশ্য ঘোষণা প্রদান করেন। এতদুদ্দেশ্যে তিনি বিভিন্ন লোকজনের নিকট চিঠি-পন্ত্র লেখেন, প্রতিনিধি পাঠান এবং সমস্ত সফর সঙ্গীর সাকুল্য ব্যয় নিজ দায়িত্বে গ্রহণ করেন। দেখতে দেখতে সমগ্র দেশব্যাপী এ খবর হড়িয়ে পড়ে যে, সৈয়দ আহমদ বেরেলভী রে) হজ্জে গমন করছেন এবং এ জন্যে তিনি সবাইকে দাওয়াত দিচ্ছেন। এ আন্দোলন ও উৎসাহের ফলে প্রেমের ছাই চাপা আগুনের ফ্ুলকি বাইরে বেরিয়ে আসে এবং আগ্রহাতিশয্যের নির্বাপিতপ্রায় আগুন দাউ দাউ করে ভ্বলে ওঠে । দুর্বলচেতা লোকদের হিশ্মত যায় বেড়ে। লোকেরা আগ্রহের আতিশয্যে নিজ নিজ জায়গা জমি বিক্রি করেও হজ্জের প্রস্তুতি নিতে থাকে। মুসলমানদের মধ্যে নতুনতর ঈমানী যিন্দেগীর একটি উচ্ছল শম্রোতধারা বয়ে যায়। লোকজনের চিঠি-পন্্র ও প্রতিনিধি দল আসতে শুরু করে। এমন একটি দিনও খালি যেতো না-_যে দিন “ইবরাহীম খলীলের* আহবানে সাড়া দানকারীদের কোন না কোন প্রতিনিধি দল না এসেছে । শেষ ঈমান যখন জাগলো ৫৩ www.almodina.com

— পৃষ্ঠা ৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।