সাহেবযাদা (পুত্ৰ) । এবার তিনি বললেন, ভাই ! সাদেকপুর নিবাসী বেলায়েত "আলী তো আমিই। এতে নওকরটি আরও রাগান্বিত হয়ে বলতে থাকে, তুমি আমার সাথে ভাট্টা-মস্করা করছো । তিনি দেখলেন, লোকটির একথা কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে, তিনিই পাটনার সাদেকপুর নিবাসী মওলবী বেলায়েত “আলী। অগত্যা তিনি বললেন, ঠিক আছে, যাও কাফেলায় তাকে তালাশ করো গিয়ে। সে অন্যদিকে গিয়ে জিজ্ঞেস করাতে প্রতিটি ব্যক্তিই তারই দিকে ইশারা করে দেখিয়ে দিতে হাকে যে, মওলবী বেলায়েত “আলী সেই ব্যক্তি, যার সাথে তুমি নদীর ধারে কথাবার্তা বলে এসেছো। এরপর সে দ্বিতীয়বার মওলবী বেলায়েত ‘আলী সাহেবের কাছে এসে নিজের ধৃষ্টতার জন্য লঙ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে। তিনি নওকরটিকে গলার সাথে জড়িয়ে ধরেন এবং অত্যন্ত সমাদরের সাথে গ্রহণ করেন। সে তখন চিঠি-পন্রসমেত টাকা-কড়ি ইত্যাদি সব কিছু তাঁর হাওয়ালা করে এবং আজা জানায় ষেন তিনি কাপড়গুলি পরেন এবং টাকা-কড়ি নিজস্ব প্রয়োজেনে ব্যয় করেন। তার এরূপ বলার কারণ এই যে, সম্ভবত অক্ত লোকটি মনে করেছিলো যে, টাকা-পয়সা হাতে না থাকার দরুনই তাঁর চেহারা এরূপ পরিবর্তিত হয়েছে। মওলবী বেলায়েত সাহেবের প্রাথমিক অবস্থাদি, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি স্মরণ করে সে জার জার হয়ে কাদতে থাকে । তিনি তাকে সান্ত্বনা বাক্যে আশ্বস্ত করেন। রাত হওয়া মাত্রই তিনি এ সব টাকা-পয়সা ও পোশাক-পরিচ্ছদ যেমন বাঁধা অবস্থায় এসেছিলো ঠিক তেমনিভাবেই নিয়ে গিয়ে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর খেদমতে হাজির হন এবং সবগুলিই তাঁর সামনে রেখে দিয়ে নিঃশব্দে উঠে চলে আসেন। পরদিন ভোর বেলায় রোজকার মতো ছেড়া-ফাটা লুঙ্গি পরে নিজের মামুলী কাজ করতে থাকেন। গতিময় ইসলামী সমাজ ভারতবর্ষের বুকে দীর্ঘকালব্যাপী হজ্জ পালনের ফরযিয়ত বা অত্যা- বশ্যকীয়তার বিধান পরিত্যক্ত ছিলো। কিছু সংখ্যক যুক্তিবাদী “আলিম বলতেন, এদেশের মুসলমানদের জন্য হজ্জব্রত পালন ফরয নয়। কারণ পবিত্র মক্কায় পৌছার সামর্থ্য ও পরিবেশ থাকা হজ্জ ফরয হওয়ার একটি শর্ত। পবিত্র কুরআনে বলা হয়েছে £ “সেখানে যাওয়ার যার সামর্থ্য রয়েছে ।” আর এদেশ থেকে মক্কার উদ্দেশ্যে পাল তোলা নৌকায় সমুদ্র সফর নিরাপদ ৫২ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।