ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি তা ছাড়েননি। এখন এই যুবক যে ছিলো পাটনার বিখ্যাত সৌখিন যুবক, বিহারের শাসকের অত্যন্ত আদুরে দৌহিত্র এবং বিলাস-ব্যসন ও সৌন্দর্য-চর্চায় নিজের উদাহরণ নিজেই ) বাগাড়স্বর পূর্ণ, কথাবার্তা, শান-শওকত ও জীক-জমকের প্রতি একদম অনাগ্রহী হয়ে পড়ে- ছিলেন। খাওয়া পরার স্বাদের চাইতেও অনেক বেশী উন্নত ও সুউচ্চ এবং সুক্ষ বস্তু তার অন্তর ও মনশ্চক্ষুকে বন্দী করে ফেলেছিলো। এখানকার এই ছোট্ট গ্রামটি দোয়েরায়ে শাহ “আলামুল্লাহ্‌ রে)-তে তিনি এমন একটি জীবন ও ঘিন্দেগী প্রত্যক্ষ করেন, যা তার অতীত জীবনের তুলনায় অনেক বেশী মাধুর্যমণ্ডিত ও সৌন্দর্যময় এবং যা ছিলো প্রাকৃতিক স্বভাব-বৈশিস্ট্যের নিকটতর। তিনি এ জীবনের সাথে একদম একাত্ম হয়ে যান। যেভাবে তার অন্যান্য সাথীরা মেহনত ও খেদমতে মশগুল ছিলো ঠিক তেমনিভাবে তিনিও তাতে আত্মনিয়োগ করেন। অনুভব করতে শুরু করেন যে, আগের তুলনায় তিনি অনেক বেশী আরাম ও শান্তিতে আছেন এবং এখানে যে আনন্দ ও তৃপ্তি তিনি পাচ্ছেন_-নিজের বাড়ী ঘরে তিনি তা কোনদিন পান নি। দুররে মনছ,রে প্রণেতা মওলানা “আবদুর রহীম সাদেকপুরী বর্ণনা করেন যে, একদিন তীর শ্রদ্ধেয় পিতা মওলবী ফতেহ “আলী সাহেব একজন খাদিমকে যে শৈশব থেকেই তীর (মওলানা বেলায়েত “আলীর ) থিদমতে নিয়োজিত ছিলো--চার শো টাকা নগদ এবং দশ-পনেরটা উৎরুস্ট কাপড় ও জুতা ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপন্র দিয়ে রায়বেরেলীতে তার নিকট পাঠিয়ে দেন। খাদিম বেরেলী পৌছে কাফেলায় গিয়ে শুধোয় যে, “পাটনার মওলবী বেলায়েত “আলী কোথায় আছেন?” উত্তরে লোকেরা জানান যে, “তিনি নদীর ধারে মাটির কাজ করছেন।” নওকরটি নদীর ধারে গিয়ে দেখতে পায়-__সেখানে বহু লোক মাটির কাজে ব্যস্ত। এদের মধ্যে জনাব মওলানাও কালো রং- য়ের একটি মোট তহবন্দ পরে এবং ধুলো কাদায় মলিন হয়ে নিজের কাজ করছিলেন। সে সময় তাঁর চেহারা এমনিভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিলো যে, বহু পুরাতন এ নওকর যে নাকি তিরিশ বছর যাবত তার খাদেম হিসাবে কাজ করেছিলো-_-তাকে চিনতে ই পারেনি । সে স্বয়ং মওলানাকেই জিক্তেস করলো যে, পাটনার মওলবী বেলায়েত “আলী সাহেব কোথায় আছেন? তিনি উত্তরে বলেন যে, ভাই! বেলায়েত “আলী তো আমার নাম। এতে সে রাগান্বিত হয়ে বলে, আমি তোমাকে খুঁজছি না। আমি সেই বেলা- য়েত ‘আলীকে খু'জছি যিনি মওলবী ফতেহ ‘আলী সাদেকপুরী আজীমাবাদীর ঈমান যখন জাগলো ৫১ www.almodina.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।