ত্যাগ স্বীকারই প্রেমিকের নীতি মওলানা বেলায়েত “আলী “আজীমাবাদী ছিলেন একজন আমীর-ওমরা পরিবার এবং উ*চু ও অভিজাত বংশের নন্দন। লালিত-পালিত হয়েছিলেন এমনই সম্পদ ও বিলাস-প্রাচুর্যের ভেতর দিয়ে যেমনটি নওয়াব ও আমীর- ওমরাদের বেলায় ঘটে। তাঁর পিতা মওলানা ফতেহ “আলী একজন বিশিষ্ট “আলিম ও শহরের নেতৃস্থানীয় বুযুর্গ ছিলেন। নানা মওলানা রফী“উদ্দীন হোসেন খান ছিলেন বিহার প্রদেশের একজন হাকীম (শাসক )। মওলানা বেলায়েত “আলী প্রাথমিক শিক্ষা নিজ পরিবার ও শহরেই লাভ করেন। এরপর তিনি লাখনৌ আসেন যা সে সময় অযোধ্যার রাজ- ধানী, সম্যতা-সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও সাহিত্যের কেন্দ্রভূমি হিসাবে পরি- গণিত ছিলো। এখানে তার উত্তম বসন-ভূষণ, নিশ্চিন্ত ও স্বাধীন একক জীবন, সুরুচিকর ও সৌন্দর্যমণ্তিত এবং সুসজ্জিত জীবনের পুরো রাজত্ব চলছিলো। তিনি দামী থেকে দামী এবং উন্নত থেকে উন্নততর পোশাক-পরিচ্ছাদ আর অত্যধিক পরিমাণে সুগন্ধি ব্যবহার করতেন। হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) যখন লাখনৌ আগমন করেন তখন মওলানা মুহাম্মদ আশরাফ লাখনবী স্বীয় শাগরিদ বেলায়েত “আলীকে নিয়ে সৈয়দ সাহেবের সাথে সাক্ষাত করবার জন্য আসেন। উদ্দেশ্য ছিলো, সৈয়দ সাহেবের যোগ্যতার ও উপযুক্ততার পরীক্ষা করা । বুদ্ধিমান ও বিচক্ষণ শাগরিদও সন্ভবত এজন্যই এসেছিলো যে, আপন উদ্তাদের বিজয় লাভে সে আমোদ ও তৃপ্তি পাবে। মওলানা মুহাম্মদ আশরাফ সৈয়দ সাহেবকে বলেন £ wie Kony I ০4] ত5 (আমি তোমাকে বিশ্ব জাহানের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছি )-এর তফসীর আপনার যবান থেকে শুনতে আগ্রহী । হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র) এর উপর কিছু তকরীর (আলো- চনা ও বক্ততা) করেন এবং বিশেষ ভঙ্গিতে তার ব্যাখ্যাও করেন। মওলানা মুহাম্মদ আশরাফ সাহেব এই ব্যাখ্যা কোনদিন কোন কিতাবে পড়েন নি। মওলানার উপর এর অত্যন্ত প্রভাব ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তিনি এত বেশী পরিমাণে কাদেন যে, তার দীঁড়ি অশ্ুতে ভিজে যায়। এরপর দু'জনেই তৎক্ষণাৎ সৈয়দ সাহেবের হাতে বায়'আত হন এবং শাগরিদ মওলবী বেলা- য়েত “আলী সৈয়দ সাহেবের আচল এমনিভাবে আকড়ে ধরেন যে, মৃত্যুর ৫০ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।