এসব কাজ আর হবে না। তারা বললো,--কবে থেকে তোমরা তওবা করলে £ হুমায়ুন বেগ উত্তরে জানায় যে, শাহ পীর মুহাম্মদ টিলার উপর বেরেলীর যে সৈয়দ সাহেব অবতরণ করেছেন তীরই নিকট আমরা মুরীদ হয়েছি । এরপর তারা সৈয়দ সাহেবের ফযীলত ও কামালিয়াতের কথা বর্ণনা করতে গিয়ে বলে যে, একদিন আমরা চার-পাঁচজন লোক ভ্রমণ ও তামাশা দেখার উদ্দেশ্যে তার নিকট গিয়ে উপস্থিত হই। গিয়ে দেখি যে, হায় আল্লাহ! একি অবস্থা! সাক্ষাত-সন্দর্শন সবই হলো। তাঁর সম্পর্কে যেমনটি শুনেছিলাম ঠিক তেমনটিই পেলাম এবং তাঁর হাতে হাত রেখে অবশেষে আমরা মুরীদও হ'লাম। তিনি আমাদের তাওয়াজ্জুহ্ প্রদান করলেন যদ্দ্বারা আমরা খুবই উপকৃত হই। একথা শুনে গোলাম রসূল খান এবং তার সাথীদের মনেও সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর সাক্ষাত লাভের আকুল আগ্রহের স্বষ্টি হয়। সৈয়দ সাহেবকে কেউ কেউ ব্যাপারটা অবহিত করে। তিনি এদেরকেও সাক্ষাতের অনুমতি দান করেন। তারা খেদমতে হাযির হয়ে সৈয়দ সাহেব সম্পর্কে বাইরে-লোকমুখে যতখানি সুনেছিলো তার থেকে বরং কিছু বেশীই পায়। তারা সেই মুহূর্তেই তওবা করে, সেদিন থেকেই তাদের জীবনের গতিধারা আমূল বদলে যায়। হারাম পথে উপার্জিত সম্পদকে তারা স্বণা করতে শুরু করে। নিজেদের বাড়ী-ঘরে সন্দেহজনক বস্তর ব্যবহারটাও তাদের জন্য কম্টকর হয়ে ওঠে। সৈয়দ আহমদ বেরেলভী রে) প্রত্যাবর্তনের ইচ্ছে প্রকাশ করলে তারাও তাঁর সাহচর্য কামনা করে। কারণ বাড়ীতে থেকে সেখানকার নাজায়েষ ও সন্দেহজনক বস্তুর ব্যবহার থেকে বেঁচে থাকা তাদের জন্য খুবই মুশকিল ছিলো। সৈয়দ সাহেব তাদের তা“রীফ করেন এবং এ ধরনের সাহসিকতার সমাদর করেন। তাদের জন্য তিনি বরকতের দোয়া করেন এবং হালাল বূধী অন্বেষণ করার প্রতি উৎসাহ প্রদান করেন । সৈয়দ আহমদ বেরেলভী রে) যখন জিহাদের জন্য হিজরত করেন তখন তাদের অধিকাংশই তার সাথে ছিলো। এদের মধ্যে কেউ আল্লাহ্র রাস্তায় শাহাদত লাভ করে এবং কেউ কেউ জীবিতও ছিলো যারা সারা জীবন জনগণের আত্মিক ও নৈতিক পরিশুদ্ধি, তাকওয়া তথা আল্লাহ্ ভীতি, ইজ- লামের খেদমত, মুসলমানদের সার্বিক কল্যাণ, ওয়াজ-নসীহত এবং দুনিয়ার বুকে- আল্লাহর কলেমার ঝাণ্ডাকে সুউচ্চ ও সমুন্নত রাখার মহান প্রচেষ্টায় ও শ্রম-সাধনায় অতিবাহিত করে। ঈমান যখন জাগলো 8৯ ৪ www.almodina.com
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।