ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আমাদের আগমনের কারণও এটাই । সব শুনে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) বললেন,--তোমাদের সকল সিদ্ধান্ত আজকের মতো মুলতবী রাখো । ইনশাআল্লাহ জুম'আর দিনে তোমাদের মুরীদ করবো । একথা শোনার পর তারা চলে যায় । জুম'আর দিন বেলা কিছু বাড়লে তারা পুনরায় এসে হাযির হয়। তিনি তাদের বললেন,-_-জুম'আর সালাত সম্পাদনের পর বায়'আত নেওয়া হবে। সালাত সম্পাদনের পর তারা বায়'আত হয় এবং কিছু নগদ অর্থ- কড়ি সৈয়দ সাহেবের খিদমতে নঘরানাস্বরূপ পেশ করে। তিনি তাদের থেকে এসব গ্রহণ করে পুনরায় এই বলে তা ফেরত দেন যে, এটা আমাদের তরফ থেকে আপন পুন্র-পরিজনদের দেবে । অতঃপর তারা আরজ জানায় কি করে তাদের পরিবার-পরিজনদের তারা বায়“আত করাতে পারে। সৈয়দ সাহেব বললেন,--“কোন দিন এ দিকে গেলে মুরীদ করে নেবো ৷” একদিন তিনি গোলাগঞ্জের উছু ভূমির দিকে যাচ্ছিলেন। আমানুল্লাহ খান আরজী পেশ করে যে, তার গরীবখানা খুব নিকটেই। যদি মেহের- বানী করে হুযূর তার ওখানে কদম মুবারক রাখেন তাহলে অধম অত্যন্ত ধন্য হবে। সঙ্গী-সাথীরা ওখানেই দাড়িয়ে রইলো। তিনি তার বাড়ীতে তশ্রীফ নেন এবং পরিবারস্থ সবার স্বীয় দত্ত মুবারকে বায়'আত নেন। আমানুল্লাহ খান, সুবহান খান এবং মীর্জা হুমায়ুন বেগ তো এদিকে হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর হাতে বায়'আত নিয়ে ফেলেছে। কিন্তু তাদের দলেরই গোলাম রসূল খান, গোলাম হায়দার খান এবং সদর খান নামে তিনজন তখনও বাকী। তারা এসব ব্যাপারে কিছুই জানতো না। একদিন এই তিনজন আমানুল্লাহ্‌ খানের নিকট এসে উপস্থিত হয়ে বলে যে, তাদের এখন খুবই হাত টানাটানির ভেতর দিয়ে চলতে হচ্ছে। কিছু চেষ্টা-তদবীর করা দরকার,---অর্থাৎ চলো কোথাও গিয়ে কিছু চুরি-টুরি করি। জবাবে তারা বললো,_-এখন আমাদের দ্বারা কিছু হবে না। এতে তারা অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করে, ব্যাপার কি ! আজকাল যাবে না-_- নাকি কখনোই নয়---ঘটনাটা কি £ মীর্জা হুমায়ুন বেগ তখন বললো,_-আসল ব্যাপার এই যে, আমরা ভাই তওবাহ করেছি। আল্লাহ চাহে তো এখন থেকে আমাদের দ্বারা ৪৮ ঈমান যখন জাগলো www.almodina.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।