ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ 285
📝 Text 📖 PDF

এবং তাদের সঙ্গী আরও কতিপয় ব্যক্তি ছুরি, নানাবিধ পাপাচার ও অসা- মাজিক কার্ষকলাপে যারা ইতিমধ্যেই কীর্তিমান হয়ে উঠেছিল, সৈয়দ সাহেবের খেদমতে এসে হাধির হয়। লোকজন তাদের আসতে দেখে সৈয়দ সাহেবকে এদের সম্পর্কে অবহিত করে এবং বলে যে, লোকগুলো অত্যন্ত বদমাশ প্রকৃতির ; তারা বিভিন্ন অবৈধ ক্রিয়াকাণ্ডে জড়িত। এতে তিনি সবাইকে সাবধান করে দেন যেন এদের সামনে এসব প্রসঙ্গে কোন আলোচনা না ওঠে । আল্লাহ তা‘আলার দরবারে আশা রাখি তিনি যেন এদেরকে খারাপ কাজ থেকে ফিরিয়ে ভালো কাজ করবার তওফীক দেন আর এদের মৃত্যুটাও যেন উত্তম মৃত্যু হয়। তারা এসে সৈয়দ সাহেবের সাথে মুসাফিহা ও কোলাকুলী করে। তিনি এদের অত্যন্ত সম্মান ও সমাদরে বসতে দেন এবং দীর্ঘক্ষণ ধরে গভীর আগ্রহে তাদের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখেন। কিছুক্ষণ পর তারা বিদায় প্রার্থনা করলে তিনি জিজ্ঞাসা করেন,--“তোমাদের পেশা কি ?” এতে তারা বহু ওষর-আপত্তি পেশ করে এবং বলে যে, তিনি যেন মেহেরবানী করে একথা জিক্তেস না করেন। এটা যেমন আছে তেমন থাকলেই বরং তারা খুশী হবে। এদের সম্পর্কে জানে এমন কেউ বলে বসে,---বলো না, ক্ষতি কি! এতে তোমাদের জন্য ভালোও তো হতে পারে! হযরত সৈয়দ আহমদ বেরেলভী (র) ও বললেন,--ঠিক আছে, বলেই ফেলো। এরপর তারা চুরি ও অবৈধ ক্রিয়াকাণ্ডের গোটা কাহিনীর সবটাই খোলাখুলি ও পরিঞ্কারভাবে বলে ফেলে । পরিশেষে বলে যে, এ পর্যন্ত এগুলোই ছিলো আমাদের পেশার মোটামুটি ফিরিস্তি। কিন্তু এখন আমরা আপনার পবিভ্র হাতে হাত রেখে তওবাহ করছি। আমরা গত কাল যখন আপনার কাছে এসেছিলাম---তখন আমাদের কোন ধারণাই ছিলো না, শুধুমাত্র প্রমোদ ভ্রমণের উদ্দেশ্যেই আমরা এদিকে এসেছিলাম । মুরীদ হবার আদৌ কোন ইচ্ছা আমাদের ছিলো না। কিন্তু আমরা যখন আপনার কাছে বসলাম,-আপনার আমল-আখলাক দেখলাম, তখন আমাদের অন্তর মানসে এক অত্যাশ্চর্য অবস্থার স্্টি হলো যা এখন বর্ণনাতীত । আক- স্মিকভাবেই এমন এক ভাবানুভূতির উদয় হলো যে, ঘর-বাড়ী শ্ত্রী-পুন্র ও পরিবার-পরিজন সব কিছু ছেড়ে দিয়ে আপনার খিদমতেই পড়ে থাকি । ঈমান যখন জাগলো ৪৭ www.almodina.com

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.