লোকই ছিল। একদিকে লাখনৌ ছিলো ক্তান-বিক্তান, সাহিত্য-কলা, শিক্ষা ও প্রকাশনার কেন্দ্র-_-অন্যদিকে ছিলো ভোগ-বিলাস, পথন্রস্টতা, নীতি ও চরিন্রহীনতা এবং বিবিধ পাপাচারের আড্ডা । সৈয়দ সাহেবের আগমন এবং তাঁর সঙ্গী-সাথীদের আমল-আখলাক ও কার্যকলাপের খ্যাতি দেখতে দেখতে গোটা শহরে ছড়িয়ে পড়ে। “উলামায়ে কিরামের ওয়াজ-নসীহত, জামা'আতের সহজ সরল ও অনাড়ম্বর সাদা- সিধে কঠিন পরিশ্রমী জীবন, ইসলামী সাম্য ও ভ্রাত্ত্ব, তাদের রান্ত্রি জাগ- রণ, বীরত্ব ও সাহসিকতা, অশ্বারোহণ পটুতা, আত্মোৎসর্গ ও কুরবানী, খিদমত ও আনুগত্য---মোটের উপর এই সমস্ত গুণ শহরের আবহাওয়া ও পরিবেশকে দারুণভাবে প্রভাবিত করে। শত শত এমনকি হাজার হাজার মানুষ তাঁর কাছে আসা শুরু করে। এদের মধ্যে অনেকেই আবার তামাশা দেখবার জন্য যেমন আসতো-তেমনি আবার থাকতো সত্য-সন্ধানীও, নিজেদের অতীত ভুল-ভ্রান্তির জন্য লজ্জিত ও অনুতপ্ত ব্যক্তিরা যেমন আসতো--তেমনি আসতো পারলৌকিক কল্যাণের প্রার্থীরাও, আল্লাহ্র সন্ভষ্টি কামনাকারী যেমন আসতো, তেমনি আসতো সন্দেহ ও সংশয়- বাদিতার জালে আবদ্ধ ব্যক্তিরাও। এখানে তাদের সবারই নিজ নিজ জখমের ব্যান্ডেজ ব্যথার মলম এবং রোগের উপযুক্ত দাওয়াই মিলতো । সৈয়দ সাহেব তাদের সবার সাথে হাসিমুখে মিশতেন, প্রীতি ও সম্মানের সাথে তাদেরকে কাছে নিয়ে বসাতেন,---সান্ত্রনামূলক কথাবার্তা বলতেন, করতেন সালাতের কাতারে শরীক । এ সবের বাস্তব উপকারিতা এই হতো, অত্যন্ত নির্মম ও কঠিন হৃদয়ের অধিকারীও তার কাছে এসে নরম ও দ্রবীভূত হয়ে যেত। লোকের সত্যিকার ও খালেস তওবা এবং অবস্থার বৈপ্লবিক পরিবর্তন সংঘটিত হ'তো, জাহিলী আচার-অভ্যাস থেকে ফিরে আসতো এবং এমন অবস্থায় এখান থেকে ফিরে যেত যে তাকে আর পূর্বের মানুষ হিসাবে চেনাই যেত না। সে তখন পরিবর্তিত, সম্পূর্ণ স্বতন্ত্র এক মানুষ । ঈমান ও একীনের উজ্জ্বল আলোকমালায় অন্তর তার পরিপূর্ণ, তাকওয়ার ন্যায় অমূল্য সম্পদ তার হাতের মুঠোয়, প্রশংসা গীতিতে মুখর সে তখন হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে) এবং তাঁর সঙ্গীসাথীদের ৷ সে সময়েই একবার তিনি প্রতিদিনের স্বাভাবিক নিয়ম মাফিক মসজিদে অবস্থান করছিলেন। ইতিমধ্যে আমানুল্লাহ খান ও তার ভাই সুবহান খান ৪৬ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।