ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ভেজা হয়ে গেলো। সকলের মুখেই “আমরা শুনলাম এবং সত্য বলে বিশ্বাস করলাম'---উচ্চারিত হচ্ছিল। ওয়াজ শেষ হবার পর তিনি এ্রশী বিধানের (আহকামে ইলাহীর) প্রতি আনুগত্যের জন্য দোয়া করেন। যে সমস্ত লোক করীমুদ্দীন নাম রাখার ব্যাপারে আপত্তি উঠিয়েছিলো তারা পুনরায় নতুন- ভাবে বায়'আত হয় এবং সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর হাতে হাত দিয়ে তওবাহ করে। সত্যিকার তওবাহ্‌ ১২৩৪ হিজরীতে সৈয়দ বেরেলভী রে) প্রথমবার নিজ কাফেলার সাথে লাখনৌ আগমন করেন এবং টিলাওয়ালা “আলমগীর মসজিদ (শাহ পীর মুহাম্মদ সাহেবের মসজিদ)-এর নিকট অবস্থান করেন। মাঝখানে তিনি নৈতিক ও চারিত্রিক পরিশুদ্ধি এবং তবলীগের পবিত্র কাজের শুভ উদ্বোধন করেন। এটা ছিলো নওয়াব গাযীউদ্দীন হায়দার (সিংহাসন আরোহণ কাল ১২২৯ হিজরী)-এর নবাবী এবং মু‘তামিদ উদ্দোলা আগা মীরের ওযারতীর আমল । লাখনৌয়ে তখন সম্পদের প্রাচুর্য ও অপচয়» অপরের ন্যায্য অধিকারে অন্যায় ও অবৈধ হস্তক্ষেপ, অধিকার হরণ এবং ভোগ-বিলাসের ছড়াছড়ি । মানুষের মন-মানসিকতা এবং তা গণ্য-মান্য ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষটি পর্যন্ত---সবারই ঝোঁক ও প্রবণতা ছিলো তখন ভোগ- বিলাসের দিকে । সৈয়দ ইনশা মৃত্য ১৩৩৩ হিজরী)-এর “দরিয়ায়ে লতাফত” নামক কাব্য-গ্রন্থ যোর রচনায় মীর্যা কাতীলও শরীক ছিলেন) পাঠ করলে সে সময়কার সাহিত্যে আদবের নামে বেআদবী, হীন ও নীছু প্রকৃতির ঠাট্রা-মস্করা, সাহিত্যিক অনাচার ও আত্মমর্যাদাহীন ক্রিয়াকাণ্ডে নিমগ্ন থাকার পুরো তথ্য অবগত হওয়া যায়। সাম্রাজ্যের কেন্দ্র হওয়ার কারণে লাখনৌ ও তার অভিজাতমহল যেমন ব্যবসায়ী ও চাকুরীজীবী লোকদের আশ্রয়স্থল হ'য়ে উঠেছিল, তেমনি চাকুরী- প্রার্থীদের প্রয়োজন ও প্রার্থনা পূরণের কেবলায় পরিণত হয়েছিলো । ক্ষুদ্র শহরাঞ্চলের শত শত ভাগ্যান্বেষী অভিজাত ব্যক্তি ও পরিবার এবং শত শত চাকুরীপ্রার্থী অযোধ্যা সরকারের অনুগ্রহ লাভের মাধ্যম অনুসন্ধানে ও ভাগ্য পরীক্ষার জন্যে এখানে সমবেত হতো। এদের মধ্যে ভালো মন্দ সব ধরনের ঈমান যখন জাগলো 8৫ www.almodina.com

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।