জালাছের কথা উপমহাদেশের তথা গোটা বিশ্বের ইতিহাসে সৈয়দ আহমদ বেরেলভীর নেতৃত্বে পরিচালিত উনিশ শতকের ইসলামী আন্দোলন এক অনন্য মর্যাদার অধিকারী । ইসলাম যখন একটা জাতির মন ও মনন, বিশ্বাস ও জীবন- ধারার ওপর পুরোপুরিভাবে প্রভাব বিস্তার করে তখন সে জনগোষ্ঠীর চেহারা কি দাড়ায় তারই এক অনবদ্য আলেখ্য “ঈমান যখন জাগলো” । সৈয়দ আহমদ শহীদ বেরেলভীর জীবনী বা তাঁর আন্দোলনের ইতিহাস হয়ত অনেকেই লিখেছেন, কিন্তু জাতির বাস্তব জীবনধারায় তার প্রত্যক্ষ প্রভাবের এ ধরনের বিবরণী বোধ হয় এই প্রথম । উপমহাদেশের প্রখ্যাত গবেষক সাহিত্যিক আবুল হাসান আলী নদভী রচিত এই অনন্য গ্রন্থের বাংলা তরজমা করে জনাব আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী সবার ধন্যবাদভাজন হয়েছেন। উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী আন্দোলনের এই জীবন্ত লেখাচিন্র আজকের তরুণ মুসলিম সমাজের জন্য অন্তহীন প্রেরণার উৎস হিসাবে কাজ করবে--এই ভরসায় ইসলামিক ফাউণ্ডেশন এই পৃত্তক প্রকাশে ব্রতী হয়েছিল । বইটি প্রথম প্রকাশ হয় ১৯৮১ থুষ্টাব্দে। ইতিমধ্যে বইটির দু'টি সংস্করণই নিঃশেষ হয়ে তৃতীয়বারের মত বের হতে যাচ্ছে । এতেই পাঠকের কাছে বইটির গ্রহণযোগ্যতা প্রমাণ হয় । এ প্রেক্ষিতে লেখক এবং অনুবাদককে মুবারকবাদ জানিয়ে আল্লাহ্র শোকরিয়া আদায় করছি । www.almodina.com
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।