নেতৃস্থানীয় কতিপয় ব্যক্তির একই নাম রয়েছে। এতে তিনি বললেন, “আচ্ছা! তাহ'লে এর নাম আহমদ রাখো ।” এটা এজন্যই রাখো যে, এটা আমার নাম। অতঃপর তিনি বালককে হাকিম মুগীছুদ্দীনের নিকট সোপর্দ করেন এবং বলে দেন যেন তাকে সালাত আদায় সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। পবিভ্র কুরআনের তা“লীম, ইসলামের হুকুম-আহকাম ও প্রয়োজনীয় মসলা- মাসায়েল জ্তাত করানো হয় এবং হজ্জ্ব যাল্রা সম্পর্কে সংবাদ জানানো হলে এ বালককেও যেন সাথে নিয়ে আসা হয়। আল্লাহ্ চাহে তো সে হাজী হবে। এরপর তিনি সকল সঙ্গী-সাথী, মজলিসে উপস্থিত শহরবাসী, অধিকন্তু মওলানা “আবদুল হাই €র) ও মওলানা ইসমা'ঈল রে)-কে একন্রিত করেন। তাদের দু'জনকে সম্বোধন করে বললেন ঃ অন্ধ ও জাহিলী যুগের কতিপয় ধ্যান-ধারণা মানুষের মন-মগজে এরূপভাবে বদ্ধমূল হয়ে গেছে যে, যদি তা সেখান থেকে বেটিয়ে বিদেয় করা না যায় তবে তা শেষ অবধি দীন ও ঈমানের পক্ষে ক্ষতির কারণ হবে। প্রথমত, যখনই কারো বাচ্চা মারা যায় এবং আল্লাহ্ পাক পরবতাঁতে তাকে দ্বিতীয় বাচ্চা দান করেন, তখন প্রথম বাচ্চার নামে দ্বিতীয় বাচ্চার নামকরণ করে না এই ভয়ে, কি জানি--তার এ বাচ্চাটিও যদি এতে মারা যায় । দ্বিতীয়ত, কোন গরীব মুসলমান তার বাচ্চার নাম নেতৃস্থানীয় কোন ব্যক্তির নামে রাখতে পারে না। তৃতীয়ত, ধনাত্য ব্যক্তি ও আমীর-ওমরা শ্রেণীর লোক গরীব শ্রেণীর লোকের দাওয়াত এড়িয়ে চলতে চায় এবং এতে তার যিজতি ও অবমাননা বোধ হয়। চতুর্থত, যে খানা আমরা রান্না করি--বেচারা গরীব মানুষ তা পাকাতে পারে না, পাছে সে আমাদের সমপর্যায়ে ও সমকক্ষতায় উন্নীত হয়ে পড়ে। এছাড়া আরো কতিপয় এ ধরনেরই কথাবার্তা তিনি বলেছিলেন এবং এ ধরনের মনগড়া অলীক কল্প-কথাকে তিনি প্রত্যাখ্যান করেন। অতঃপর তিনি মওলানা “আবদুল হাই সাহেবকে ওয়াজ করতে বলেন। মওলানা এমন সাবলীল ও সুমিষ্ট ভাষায় ওয়াজ করেন যে, সবারই চোখ অশ্ু- 88 ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।