এবং আমি ছিলাম একজন হিন্দু। আমি মসজিদের নীচে বসে মওলবী সাহেবের ওয়াজ শুনি । তিনি নামাষ, রোযষাসহ আরও বহুবিধ নেক “আমলের ফযীলত বয়ান করেন। তিন দিন পর্যন্ত এভাবেই তাঁর ওয়াজ শুনতে থাকি । আমার অন্তরে একথার উদয় হয় যে, মওলবী সাহেবের ধর্ম যখন এত ভালো তখন আমিও যদি এ ধর্ম গ্রহণ করি তবে কতইনা ভালো হয়। আমার এ আগ্রহ দিন দিন বাড়তে থাকে । তৃতীয় দিনে আমি মওলবী সাহেবের খিদমতে উপস্থিত হয়ে মুসলমান হয়ে যাবার সাহস সঞ্চয় করি। মসজিদে উপস্থিত হয়ে আমি দেখতে পাই, বহু মুসলমান তাঁর ওয়াজ শুনবার জন্য বসে আছে এবং অনেক হিন্দুও আলাদা আলাদা ভাবে মসজিদের নিচে দাঁড়িয়ে আছে। আমিও গিয়ে দাঁড়িয়ে যাই। কিছুক্ষণ পর আমার অন্তরে এমনি আনন্দ ও তৃপ্তির আমেজ সৃষ্টি হয় যে, আমি এর নেশায় বিভোর হয়ে পড়ি। এমন কি আমি আমার সকল নিয়ন্ত্রণ হারিয়ে মওলবী সাহেবের কাছে গিয়ে আরজ করি যে, আমি মুসলমান হচ্ছি,আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন। মওলবী সাহেব আমাকে পাশে বিয়ে জিক্তাসা করলেন,--তুমি মুসলমান হচ্ছো £ আমি বললাম, জী, হা! অতঃপর তিনি আমাকে তার এক ভাইয়ের সাথে সৈয়দ সাহেবের খেদমতে সাহারানপুর পাঠিয়ে দেন । আমি ঠিক একই রূপ আগ্রহ ও উৎসাহ সহকারে তাঁর হাতে হাত দিয়ে মুসলমান হই। মুহসিন খান এবং মুহাম্মদ হোসেন সাহারানপুরী বর্ণনা করেন যে, এই বালক হযরত সৈয়দ আহমদ বেরেলভী রে)-এর খেদমতে পৌছলে তিনি তাকে কাছে বসান। বারবার নিজের হাত বালকটির মাথায় বুলিয়ে দিতে থাকেন এবং বলতে থাকেন, সেই সর্বশক্তিমান হিদায়াত দানকারীর শান লক্ষ্য করো,-তার হিদায়াতের নূর যার অন্তরে গিয়ে পড়ে সে তখন নিজেই রাস্তার অনুসন্ধানে বেরিয়ে পড়ে। এরপর তিনি মওলানা “আবদুল হাই সাহেবকে বলেন,---আল্লাহ্র নামে এই বালককে কলেমায়ে তওহীদের তা"লীম দিন, আর এরূপ নেক কাজে একটুও দেরী করবেন না। তিনি আরও বললেন-এর ভালো দেখে একটা নামও রেখে দেবেন। মওলানার মূখ দিয়ে বেরিয়ে খায়,_-“করীমুদ্দীন ৷” এ সময় মজলিসে শহরবাসী লোকজনের অসম্থব ভীড় লেগে ছিলো। তারা বললো, এ নাম রাখায় কতক লোক অসন্তষ্ট হবে। কেননা শহরের ঈমান যখন জাগলো 8৩ www.almodina.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।