ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

সুদে গিয়ে পৌছেন, যেখানে পৌছুবার লক্ষ্যে তিনি তাঁর ব্যাপক জনপ্রিয়তা পেছনে ফেলে প্রান্তরভূমি, নদী-নালা, পাহাড়-পর্বত, বন-জঙজল এবং উপ- ত্যকা ভূমি অতিক্রম করেন, দুররাণীদের বিশ্বাসঘাতকতা ও অবিশ্বস্ততা এবং নির্মম পাশবিকতার মুকাবিলা করেন,--মুকাবিলা করেন বিদ্রোহাত্মক কার্যকলাপের । বালাকোটের এ যুদ্ধে সৈয়দ আহমদ বেরেলভী রে) মওলানা মুহাম্মদ ইসমাঈল রে) এবং অন্যান্য এমন সব মানব সত্তা শাহাদত বরণ করেন যাদের অন্তরে এশী-প্রেমের প্রত্বলিত শিখা ছিলো অস্থির ও অধীর এবং আল্লাহর রাস্তায় শাহাদত লাভের সত্যিকার আবেগ উদ্দীপনার এমনি প্রেরণার্দায়ক শক্তি পয়দা হয়ে গিয়েছিলো যে, তাদের নিজেদের জীবনও দুঃসহ ও বিরক্তিকর এবং নিজেদের মস্তিফও দুর্বহ ভার বলে মনে হচ্ছিল। তাদের প্রতিটি লোমকুপ থেকে এ আওয়াজ উচ্চারিত হচ্ছিল ঃ প্রেমের বাজারে বন্ধুর গলিতে রয়েছে জীবনের মূল্য, এই সুসংবাদ লাভের পথে শির হয়েছে প্রতিবন্ধক। ঈমান যখল জাগলো ৪১ www.almodina.com

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।