হামলা শুরু করে। সৈয়দ আহমদ বেরেলভী রে) ছিলেন অগ্রভাগে এবং মুজাহিদ বাহিনী ছিলো তাঁর পেছনে । শিখ বাহিনীর গোলাগুলী বৃম্টি- ধারার ন্যায় বর্ষিত হচ্ছিলো । তিনি অগ্রসর হয়ে তকবীর ধ্বনি করেন এবং দুশমনের দিকে অগ্রসর হতে থাকেন। বাঘ যেমনি শিকারের উপর ক্ষিপ্র ও তীব্র গতিতে গড়ে ঠিক তেমনি ক্ষিপ্র ও তীব্র গতিতে তিনি অগ্রসর হচ্ছিলেন। পঁচিশ-তিরিশ কদম দূরে ক্ষেতের একটি বড় পাথর খণ্ড মাটি খুড়ে বেরিয়ে ছিলো, তিনি তারই আড়ালে গিয়ে থামেন। তিনি ও তাঁর সাথী গাযীরন্দ বন্দুক পিস্তলের গুলী রুম্টিধারার ন্যায় ছুড়তে থাকেন। এরূপ নিক্ষেপের ফলে অসংখ্য দুশমন প্রাণ হারায় এবং ছত্র-ভঙ্গ হয়ে পাহাড়ের দিকে পিছু হটতে থাকে । মুজাহিদ বাহিনী পাহাড়ের পাদদেশে গিয়ে উপস্থিত হয়। দুশমনের ঠ্যাং ধরে ধরে টেনে নীচে নামাতে থাকে এবং তলোয়ারের আঘাতে নির্মূল করতে থাকে । ইত্যবসরে সৈয়দ আহমদ বেরেলভী (র) লোকজনের দৃষ্টির আড়ালে হারিয়ে যান। মুজাহিদ বাহিনীর মনে এরূপ প্রতীতি জন্মাতে থাকে যে, সম্ভবত তিনি শহীদ হয়ে গেছেন এবং তারা তাঁর লাশের সন্ধান করতে থাকে । এদিকে মওলানা মুহাম্মদ ইসমাঈল (র)-এর মাথায়“ও গুলী লাগে এবং তিনিও শাহাদত লাভ করেন। দুশমন বাহিনী তার শাহাদতে মুজা- হিদ বাহিনী বিব্রত ও পেরেশান হয়ে পড়েছে দেখতে পেয়ে নতুন উদ্যম ও উৎসাহে পূনরায় ব্যাপক হামলা শুরু করে। শুরু করে বিরামহীনভাবে কামান ও বন্দুকের গোলা-গুলী নিক্ষেপ । ফলে বহু মুজাহিদ শাহাদত বরণ করেন এবং এতে যুদ্ধের চিন্ত্রও যায় পাল্টে। বড় বড় “উলামায়ে কিরাম, বুষুর্ণ মাশায়েখ এবং মুজাহিদীন শাহাদতের পেয়ালা পান করেন। গ্ররা মরণপণ সংগ্রাম করে জীবন বিলিয়ে দেন। যুদ্ধে তিন শ'এর অধিক মুজাহিদ শাহাদত বরণ করেন। বালাকোটের এই ভূমি খণ্ডে সেই সব পবিভ্র ও শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের পবিভ্র সফরের সমাগ্তি ঘটে। এ সফর শুরু হয়েছিলো ১২৪১ হিজরীর ৭ই জমাদিউছ"-ছানী মুতাবিক ১৮২৬ থুস্টাব্দের ১৭ই জানুয়ারীর ভোর- বেলা। সৈয়দ আহমদ শহীদ রে)-তার মুজাহিদ ও গাষী বাহিনীর সাথে স্বদেশ ও স্বগ্রাম রায়বেরেলী থেকে যাত্রা শুরু করে ১২৪৬ হিজরী ২৪শে জিলকদ মৃতাবিক ১৮৩১ খুস্টাব্দের ৬ই মে তারিখে আপন মঞ্জিলে মক- ৪০ ঈমান যখন জাগলো www.almodina.com
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।