ঈমান যখন জাগলো – সাইয়েদ আবুল হাসান আলী নাদভি
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

হিজরতের এ দ্বিতীয় সফরটিও ছিলো অত্যন্ত কষ্টকর, দুঃসাধ্য ও বিপদজনক । পাহাড়ের শিখর দেশ এবং উপত্যকা ভূমি ছিলো বরফ দ্বারা আচ্ছার্দিত। রাস্তাছিলো আশকা-বাকা ও উ'চু-নিছু । রাস্তায় রসদপন্তর এবং মাল-সামানের বাহনেরও কোন ব্যবস্থা ছিলো না। এ সফরও ছিলো তার সুউচ্চ মনোবল, দৃঢ় চিত্ততা, সঙ্গী-সাথীদের সহনশীলতা, ঈমানী কুওত, ধৈর্য-স্থৈর্য এবং স্বীয় লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি সীমাহীন প্রীতির একটি উজ্জ্বল নিদর্শন। তিনি পার্জেতার থেকে বিভিন্ন স্থান হয়ে সচুন পৌছেন। সেখান থেকে বালাকোট অভিমুখে যাত্রা শুরু করেন। সচূন থেকে ১২৪৬ হিজরীর জিলকদ মাসের ৫ তারিখে মুতাবিক ১৮৩১ খুস্টাব্দের ১৭ই এপ্রিল রওয়ানা হয়ে বালাকোট প্রবেশ করেন । শেষ যুদ্ধ এবং শাহাদত লাভ রাজকুমার শের সিংহ (ষে স্বীয় পিতা রঞ্জিত সিংহ কর্তৃক মুজাহিদ বাহিনীর সাথে শেষ শক্তি পরীক্ষার অভিযানে আদিষ্ট হয়েছিলো) যখন জানতে পায় যে, সৈয়দ সাহেব তাঁর গাষীদের নিয়ে বালাকোটে অবস্থান করছেন তখনই সে শিখদের একটি বিরাট বাহিনীসহ কুনহার নদীর পূর্ব তীরে বালাকোট থেকে দু’-আড়াই ক্রোশ দূরে ছাউনী ফেলে এবং ধীরে ধীরে অতি সন্তর্পণে বালাকোটের নিকটে গিয়ে পৌছে । এ সত্য যখন দিবালোকের ন্যায় পরিস্ফুট হয়ে গেলো যে, শিখ সৈন্য বাহিনী মাটিকোট থেকে অবতরণ করে বালাকোটের উপর হামলা করবে -২তখন কার্ধকর ও ফয়সালামূলক একটি যুদ্ধের ব্যবস্থাদি সম্পন্ন করা হয়। পল্লীর অবস্থান এবং যুদ্ধের ময়দানের প্রাকৃতিক অবস্থা ছিলো ম্জাহিদ বাহিনীর পক্ষে অত্যন্ত অনুকূল । রাজকুমার শের সিংহ বালাকোটের এরূপ প্রাকৃতিক অবস্থা দেখে একে অবরোধ করার পরিকল্পনা সম্পর্কে হতাশ ও নিরাশ হয়ে পড়ে এবং প্রত্যাবর্তনের ইচ্ছে করতে থাকে । ঠিক এমনি মুহূর্তে স্থানীয় অধিবাসীদের কেউ পল্লীতে পৌছুতে পথ প্রদর্শকের ভূমিকা নেয়। দেখতে দেখতে শের সিংহের সৈন্যবাহিনী মাটিকোটের উপর ১২৪৬ হিজরীর ২৪শে জিলকদ' মুতাবিক ১৮৩১ খুস্টাব্দের ৬ই মে তারিখে পঙ্গপালের মতো ছেয়ে যায়। মাটিকোট থেকে অবতরণ করে শের সিংহের বাহিনী গাষীদের উপর প্রচণ্ড ঈমান যখন জাগলো ৩৯ www.almodina.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।